রসনা বিলাসী বাঙালী অনেক দিন থেকেই নানা প্রয়োজনে বিশ্বময় ছড়িয়ে পড়েছেন। ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক নানান দেশের নানান খাবারের সাথে পরিচিত হচ্ছেন। স্বভাবতই এসব খাবারের স্বাদও নিতে হচ্ছে। কেউবা রান্না করতে না জানার জন্য সেসব খাবারের হাতে নিজেকে সঁপে দিয়েও দেশী স্বাদের জন্য হা-হুতাশ করছেন। কিন্তু আর না। রান্না জানেননা তো কি হয়েছে! এভারগ্রীন বাংলা এবার দেশী স্বাদের ডালা নিয়ে হাজির হয়েছে আপনাদের হাতের নাগালে। বেছে নিন আপনার ইচ্ছে মত স্বাদ।
খাদ্য নিয়ে থাকছে একটি বিশেষ ফিচার পাতা। এখানে থাকবে খাদ্য নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা। যেমন রান্নার সরঞ্জাম ও তৈজসপত্র, রান্নার জ্ঞাতব্য বিষয়, রান্নার উপকরণ, খাদ্য সংরক্ষণের পদ্ধতি, খাদ্য সম্পর্কে বিভিন্ন সতর্কতা ইত্যাদি। সবকিছুই থাকবে ভোজন বিলাসীদের আলোচনা-সমালোচনার আওতার মধ্যে। তার মানে এখানে প্রকাশিত যেকোন কিছু নিয়েই আপনি মন্তব্য করতে পারেন। আমাদের ত্রুটি-বিচ্যুতি, আপনাদের ভালোলাগা-মন্দলাগা, এ বিভাগটিকে আরো সুন্দর ও সার্থক করে তোলা সহ যেকোন কিছু নিয়েই আপনাদের মন্তব্য, উপদেশ, সমালোচনা সবসময় সুস্বাগতম।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত বিভিন্ন খাদ্য তৈরীর পদ্ধতি নিয়েই এ আয়োজন। এ আয়োজনে যে কেউ রাখতে পারেন সক্রিয় ভূমিকা। আপনি যদি কোন মজার খাবার রান্নার পদ্ধতি জানেন, এভারগ্রীন বাংলার “স্বাদ” বিভাগে পাঠিয়ে দিতে পারেন। সাথে ছবি দিলে তো কথাই নেই। অথবা সম্পর্কযুক্ত কোন খাবারের মন্তব্য বিভাগে তা আপনি নিজেই লিখে দিতে পারেন। তবে একটা অনুরোধ, কোন কপিরাইটের আওতায় পড়ে এমন লেখা দিলে তার উত্স বা সূত্র উল্লেখ করুন। তাছাড়া রান্না বা খাদ্য সম্বন্ধে আপনাদের যে কোন ধরণের লেখা পাঠাতে পারেন।