ছোলা চাট
ছোলা চাট
উপকরণঃ
- ছোলা ১ কাপ,
- আখের গুঁড় ১০০ গ্রাম (গুঁড়া),
- পেঁয়াজ কুচি আধা কাপ,
- আদা কুচি ২ টেবিল চামচ,
- তেঁতুলের মাড় ২ টেবিল চামচ,
- পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ,
- ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,
- টমেটো কুচি আধাকাপ,
- কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ,
- লবণ পরিমাণমতো,
- জিরা ৪ চা চামচ,
- শুকনা মরিচ ৮টি,
- কালিজিরা,
- রাঁধুনি ২ চা চামচ,
- ধনে ২ টেবিল চামচ,
- মেথি আধা চা চামচ,
- লবঙ্গ ৪টি,
- দারুচিনি ৫ টুকরো,
- এলাচ ৬টি,
- তেজপাতা ২টি।
প্রণালীঃ
- ছোলা ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রেখে ডুবো পানিতে লবণ দিয়ে সেদ্ধ করতে হবে।
- সব শুকনা মসলা আলাদা টেলে নিয়ে গুঁড়া করে অর্ধেক ধনে ও অর্ধেক শুকনা মরিচ গুঁড়া রেখে বাকি সব মসলা ও অন্য উপকরণ একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।
- ভিজিয়ে রাখা তেঁতুল ছেঁকে মাড় বের করে বিট লবণ, আখের গুঁড়, জিরা ও মরিচের গুঁড়া মাখিয়ে রাখতে হবে।
- পিরিচ বা ছোট বাটিতে ছোলার চাট দিয়ে ওপরে তেঁতুল গোলা ও পুদিনা-ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করা যাবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১১,২০০৭
মিক্সড ফ্রুট ককটেল
মিক্সড ফ্রুট ককটেল
উপকরণঃ
- আপেল ২টি মাঝারি আকারের,
- সাগরকলা ২টি মাঝারি আকারের,
- পাকা পেয়ারা ২টি (বড় সাদা অংশ),
- পাকা আমড়া ২টি (মাঝের বিচি ফেলে দিয়ে),
- পাকা আনারস ১ কাপ ছোট চৌকা টুকরা,
- মাল্টা ২টি,
- লেবুর রস ২ টেবিল চামচ,
- সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ,
- বিট লবণ আধা চা চামচ,
- চিনি ১ চা চামচ,
- সালাদ ড্রেসিং ২ টেবিল চামচ।
প্রণালীঃ
- কলা, আপেল, পেয়ারা, আমড়া ছোট টুকরো করে কেটে ১ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে।
- আমড়া ও পেয়ারার বিচি-খোসা বাদ দিয়ে রাখতে হবে।
- লবণ, বিট লবণ, চিনি, গোলমরিচ গুঁড়া, সালাদ ড্রেসিং ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে সব ফলের টুকরো দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ককটেল পরিবেশন করা যাবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১১, ২০০৭
সুজির পাকৌড়া
সুজির পাকৌড়া
উপকরণঃ
- সুজি ১ কাপ,
- বেকিং পাউডার আধা চা চামচ,
- পেঁয়াজ কুচি আধা কাপ,
- কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ,
- লবণ পরিমাণমতো,
- চিনি ১ চা চামচ,
- স্বাদ লবণ (টেস্টিং সল্ট) আধা চা চামচ,
- ডিম ১টি,
- কালিজিরা সিকি চা চামচ,
- পানি আধাকাপ,
- মটরশুঁটি।
প্রণালীঃ
- সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পাকৌড়ার আকার করে ডুবো তেলে ভাজতে হবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১১, ২০০৭
শজনে ডাঁটা-ডাল
উপকরণঃ
- মসুর ডাল এক কাপ,
- শজনে ডাঁটা ৫০০ গ্রাম,
- লাল টমেটো চারটি (মাঝারি আকারের),
- পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ,
- আদা বাটা আধা চা-চামচ,
- রসুন বাটা আধা চা-চামচ,
- লবণ স্বাদ অনুসারে,
- হলুদ গুঁড়া আধা চা-চামচ,
- কাঁচা মরিচ ফালি চারটি,
- সরষের তেল দুই টেবিল চামচ,
- ধনে পাতা দুই টেবিল চামচ।
প্রণালীঃ
- সব একসঙ্গে খুব ভালো করে মেখে দুই কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে।
- ডাল সেদ্ধ হবে এবং দেখতে গোটা গোটা থাকবে-এমন অবস্থায় নামিয়ে নিতে হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮
চাকুমচাকুম চচ্চড়ি
উপকরণঃ
- শজনে ডাঁটা ১০০ গ্রাম,
- পাকা মিষ্টিকুমড়া এক কাপ (টুকরা),
- বেগুন একটি (মাঝারি আকারের),
- আলু একটি (মাঝারি আকারের),
- ভাজা কুমড়ার বড়ি পাঁচ-ছয়টি,
- সরষে বাটা দুই টেবিল চামচ,
- হলুদ গুঁড়া আধা চা-চামচ,
- লবণ স্বাদমতো,
- গোটা সরষে আধা চা-চামচ,
- শুকনা মরিচ গোটা দুটি,
- কাঁচা মরিচ বাটা এক টেবিল চামচ,
- সরষের তেল দুই টেবিল চামচ।
প্রণালীঃ
- কড়াইতে তেল দিয়ে সরষে ও শুকনা মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর বেগুন একটু ভেজে নিতে হবে।
- হলুদ গুঁড়া ও লবণ দিয়ে এবার মিষ্টিকুমড়া, শজনে ডাঁটা ও কুমড়ার বড়ি (একটু ভাঙা ভাঙা) দিয়ে সরষে বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে কষিয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে শুকনা চচ্চড়ি হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮
শজনে শাক ভাজি
উপকরণঃ
- শজনে শাক ২০০ গ্রাম (বাছা),
- রসুন দুই কোয়া,
- পেঁয়াজ একটি (মাঝারি আকারের),
- কাঁচা মরিচ তিন-চারটি,
- লবণ স্বাদ অনুসারে,
- তেল দুই টেবিল চামচ।
প্রণালীঃ
- শাক ধুয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে।
- এবার কড়াইতে তেল দিয়ে রসুন-পেঁয়াজ ছ্যাঁচা ও কাঁচা মরিচসহ শাক সেদ্ধ দিয়ে ভাজতে হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮
শজনে-পুঁটির রসা
উপকরণঃ
- শজনে ডাঁটা ১০০ গ্রাম,
- কাঁচা টমেটো দুটি (টুকরা),
- পুঁটি মাছ ২৫০ গ্রাম,
- পেঁয়াজ মোটা করে কাটা দুটি (মাঝারি আকারের),
- কাঁচা মরিচ চার-পাঁচটি,
- রসুন বাটা এক চা-চামচ,
- জিরা বাটা আধা চা-চামচ,
- হলুদ গুঁড়া আধা চা-চামচ,
- লবণ স্বাদ অনুসারে,
- সরষের তেল তিন টেবিল চামচ।
প্রণালীঃ
- শজনে ছোট ছোট করে এবং টমেটো লম্বা ছোট করে কেটে নিতে হবে।
- পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব একসঙ্গে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে, যেন নরম হয়ে যায়।
- এরপর এক কাপ পানি দিয়ে চুলায় বসাতে হবে।
- সেদ্ধ হয়ে এলে অল্প আঁচে কিছুক্ষণ রেখে রসা-রসা অবস্থায় নামিয়ে নিতে হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮
শজনের সিরাজি
উপকরণঃ
- শজনে ডাঁটা ২৫০ গ্রাম,
- নারিকেলের ঘন দুধ এক কাপ,
- আদা বাটা আধা চা-চামচ,
- রসুন বাটা আধা চা-চামচ,
- লেবুর রস চার টেবিল চামচ,
- শুকনা মরিচ বাটা এক চা-চামচ,
- জিরা বাটা আধা চা-চামচ,
- হলুদ গুঁড়া আধা চা-চামচ,
- পেঁয়াজ কুচি চারটি,
- চিনি স্বাদ অনুসারে,
- টমেটো একটি (কাটা),
- এলাচ একটি,
- দারুচিনি দুই টুকরা,
- গোলমরিচ তিন-চারটি,
- তেল চার টেবিল চামচ,
- লবণ স্বাদ অনুসারে।
প্রণালীঃ
- শজনের ডাঁটা খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিতে হবে।
- এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মসলাসহ নারিকেলের দুধ দিয়ে কষাতে হবে।
- টমেটো দিয়ে কষিয়ে ডাঁটা দিতে হবে।
- ডাঁটা কষিয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে।
- সেদ্ধ হয়ে এলে লেবুর রস ও চিনি দিয়ে কিছুক্ষণ দমে রেখে মাখা-মাখা করে নামিয়ে নিতে হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮
ঢ্যাঁড়সের খাসিয়া
উপকরণঃ
- ঢ্যাঁড়স আধা কেজি,
- পেঁয়াজ বাটা সিকি কাপ,
- আদা বাটা ১ চা চামচ,
- পেঁয়াজ কুচি এক কাপের তিন ভাগের এক ভাগ,
- রসুন বাটা আধা চা চামচ,
- কাঁচামরিচ ফালি ৮/১০টা।
প্রণালীঃ
- ঢ্যাঁড়স লবণ-হলুদ মেখে তেলে ভাজতে হবে।
- তেলে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে লাল হলে ওপরের সব মসলা কষিয়ে অল্প পানি দিয়ে আবার সামান্য কষাতে হবে।
- এবার ভাজা ঢ্যাঁড়স দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
লাউপাতার ভর্তা
উপকরণঃ
- কচি লাউপাতা ১৫/২০টা,
- পেঁয়াজ বাটা-১/৩ কাপ,
- কাঁচামরিচ বাটা ২ চা চামচ,
- আদা বাটা ১ চা চামচ,
- জিরা বাটা ২ চা চামচ,
- সরষে বাটা ২ চা চামচ,
- সরষের তেল সামান্য,
- হলুদ গুঁড়া সিকি চা চামচ,
- পেঁয়াজ কুচি সিকি কাপ,
- লবণ পরিমাণমতো,
- কাঁচামরিচ কুচি সামান্য।
প্রণালীঃ
- লাউপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- কয়েকটি পাতা বিছিয়ে রাখতে হবে। এবার ওপরের সব মসলা একটি বাটিতে মেখে বিছানো পাতাগুলোর মধ্যে রাখতে হবে এবং পাতা মুড়ে দিতে হবে।
- এর সঙ্গে বাকি পাতা দিয়ে মুড়ে সুতা দিয়ে বেঁধে দিতে হবে, যাতে মসলা বের না হয়।
- এবার বসা ভাতের মধ্যে মসলা মোড়ানো লাউপাতা দিয়ে ঢেকে দিতে হবে।
- ভাত হয়ে গেলে ভাত থেকে মসলা মোড়ানো পাতা বের করে পাটায় বেটে বা হাত দিয়ে চটকে নিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ভর্তা তৈরি করতে হবে।
- গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
*এটি রাইস কুকারেও করা যায়
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
সরষে ইলিশ
উপকরণঃ
- ইলিশ মাছ বড় ১০ টুকরা,
- পেঁয়াজ বাটা এক কাপের তিন ভাগের এক ভাগ,
- সরিষা বাটা সিকি কাপ,
- সরিষার তেল আধা কাপ,
- রসুন বাটা আধা চা চামচ,
- কাঁচামরিচ বাটা দেড় চা চামচ,
- আস্ত কাঁচামরিচ ১০/১২টা,
- লবণ পরিমাণমতো,
- হলুদ ১ চা চামচ।
প্রণালীঃ
- আস্ত কাঁচামরিচ বাদে ওপরের সব উপকরণ মাছে মেখে অল্প পানি দিয়ে চুলায় বসাতে হবে।
- মাছ তেলের ওপরে উঠলে আস্ত কাঁচামরিচ দিয়ে নামাতে হবে।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
মসুর ডালের চচ্চড়ি
উপকরণঃ
- মসুর ডাল ১ কাপ,
- বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি সিকি কাপ,
- বেরেস্তার জন্য রসুন কুচি ১ টেবিল চামচ (উঁচু),
- আস্ত রসুন কুচি ৮/১০ কোয়া,
- জিরা বাটা ১ চা চামচ,
- কাঁচামরিচ ফালি ৫/৬টা,
- আস্ত জিরা আধা চা চামচ,
- হলুদ গুঁড়া আধা চা চামচ,
- তেল সিকি কাপ,
- লবণ পরিমাণমতো।
প্রণালীঃ
- কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচির বেরেস্তা তৈরি করে তুলে রেখে ওই তেলে জিরা ফোঁড়ন দিয়ে ওপরের সব মসলাসহ ডাল দিতে হবে।
- ডাল দিয়ে কিছুক্ষণ বসিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রাখতে হবে।
- ডাল মাখা মাখা হবে।
- ডাল নামানোর আগে বেরেস্তা ওপরে ছড়িয়ে দিতে হবে।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
কাঁচা আমে বাতাসি মাছের চচ্চড়ি
উপকরণঃ
- মাছ ২৫০ গ্রাম,
- আদা বাটা সিকি চা চামচ,
- হলুদ গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ,
- রসুন বাটা আধা চা চামচ,
- পেঁয়াজ কুচি সিকি কাপ,
- কাঁচামরিচ কুচি ৭/৮টা,
- ধনেপাতা কুচি,
- তেল,
- লবণ-পরিমাণমতো,
- কাঁচা আম ছোট একটা ফালি করে কাটা ।
প্রণালীঃ
- মাছে সব মসলা মেখে অল্প পানি দিয়ে বসিয়ে ঢেকে দিতে হবে।
- মাছ তেলের ওপর উঠলে নামিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে দিতে হবে।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
আম ভর্তা
উপকরণঃ
- আম কুচি ২ কাপ,
- লবণ পরিমাণমতো,
- চিনি স্বাদমতো,
- কাঁচামরিচ কুচি ৪/৫টা,
- কাসুন্দি ৩ টেবিল চামচ।
প্রণালীঃ
- ওপরের সব উপকরণ আমের সঙ্গে মেখে সুন্দরভাবে পরিবেশন করুন।
সূত্রঃ ইফফাত আমীন দীপা,
দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৮
ভাত
মাছ
ডাল
ডিম
মাংস
বিদেশী
স্যুপ
পানীয়
শাক সবজি ফল
টক ঝাল মিষ্টি
বেকিং