ভাপা কুলী পিঠা

ভাপা কুলী পিঠা

উপাদান :

  1. চালের গুঁড়া ২৫০ গ্রাম
  2. লবণ স্বাদমতো

পুরের জন্য :

  1. কোরানো নারকেল ২ কাপ, খেজুড় গুড়

প্রাক প্রস্তুতি :

  1. তলা মোটা কড়াইয়ে অল্প আঁচে খেজুড় গুড় ও নারকেল ভাজতে হবে পনেরো মিনিট।
  2. চালের গুঁড়ায় হালকা গরম পানি ও লবণ দিয়ে ভাল করে মেখে খামির তৈরি করুন।
  3. এরপর খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালুতে চেপে চেপে বাটি তৈরি করুন।
  4. বাটির মধ্যে পরিমাণমতো নারকেলের পুর দিন।
  5. খোলা অংশ আঙুল দিয়ে চেপে মুযে দিন।
  6. মোড়ানো অংশে পিঠার ডাইস বা আঙুল দিয়ে নকশা করুন।

প্রণালী :

  1. বড় হাঁড়িতে পানি দিয়ে পুরো আঁচে বসান।
  2. হাঁড়ির মুখ একটি পরিষ্কার পাতলা কাপড় দিয়ে বেধেঁ দিন।
  3. পানি টগবগ করে ফুটে উঠলে পিঠাগুলো কাপড়ের ওপর বসিয়ে ঢেকে দিন।
  4. ৬-৭ মিনিট পরে ঢাকনা তুলে পিঠেগুলো উল্টে দিন।
  5. ১৫ মিনিট পরে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

নারকেল পাটিসাপটা

 নারকেল পাটিসাপটা

উপাদান :

  1. যে কোন সুগন্ধি আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম,
  2.  কোরানো নারকেলের মিহি পেস্ট ১ কাপ,
  3. খেজুড় গুড় ১৫০ গ্রাম,
  4. ক্ষীর ২৫০ গ্রাম,
  5. লবণ সামান্য,
  6. ভাজার জন্য সাদা তেল।

প্রণালী :

  1. হালকা গরম পানিতে চালের গুঁড়া, নারকেল পেস্ট, গুড় ও লবণ ঘন করে গুলতে হবে।
  2. তলা মোটা প্যানে তেল গরম করে প্যানকেকের মতো তৈরি করুন।
  3. এর ওপরে ২ চামচ ক্ষীর দিয়ে রোল করে ভেজে তুলুন।

নারকেল সমুচা

নারকেল সমুচা 

উপাদান :

  1. ময়দা ২৫০ গ্রাম,
  2. ডিম ১টা,
  3. লবণ স্বাদমতো,
  4. ভাজার জন্য সাদা তেল,
  5. বেকিং পাউডার সমান্য।

পুরের জন্য :

  1.  কোরানো নারকেল ২ কাপ,
  2. খেজুড় গুড়।

প্রাক প্রস্তুতি :

  1. তলা মোটা কড়াইয়ে অল্প আঁচে খেজুড় গুড় ও নারকেল ভাজতে হবে পনেরো মিনিট।
  2. ময়দা, লবণ, ডিম, বেকিং পাউডার সামান্য তেল ও পানি দিয়ে ভাল করে মেখে খামির তৈরি করুন।
  3. আধঘন্টা রেখে দিন।

প্রণালী :

  1. খামির থেকে লেচি কেটে নিয়ে বেলে রুটি তৈরি করুন।
  2. এরপর ছুরি দিয়ে মাপমতো কেটে নিয়ে নারকেল পুর দিয়ে সমুচার আকার দিন।
  3. ডুবো তেলে ভেজে মচমচে থাকতে পরিবেশন করুন।

রসমালাই

রসমালাই

উপকরণ :

  1. ছানা ২ কাপ,
  2. ময়দা ২ টেবিল চামচ,
  3. খাবার সোডা ১/৪ চা চামচ,
  4. চিনি ১ টেবিল চামচ,
  5. পানি ১ কেজি,
  6. এলাচ গুঁড়া ১/৪ চামচ।

প্রস্তুত প্রণালী :

  1. ময়দা, খাবার সোডা ও চিনি, কাঁচা ছানার সঙ্গে মেশান।
  2. গোল গোল করে রসমালাই তৈরি করে গরম সিরায় ১৫/২০ মিনিট জ্বাল দিন।

ঘন দুধ তৈরি

উপকরণ :

  1.  গরুর দুধ ২ কাপ,
  2. গুঁড়া দুধ ১/২ কাপ,
  3. চিনি ১/২ কাপ,
  4. এলাচ ৬/৭টা।

প্রস্তুত প্রণালী :

  1. সবগুলো উপকরণ একসঙ্গে মৃদু আঁচে ২০ মিনিট জ্বাল দিন।
  2. চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করুন।
  3. আগের তৈরি রসমালাইগুলো ঘন দুধে দিন।
  4. ৬ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

ফিরনি

ফিরনি

উপকরণ :

  1. পোলাওয়ের চাল ২ কাপ,
  2. গুঁড়া দুধ ৪ কাপ,
  3. পানি ৮ কাপ,
  4. চিনি ২ কাপ,
  5. কিসমিস আধা কাপ,
  6. চেরী ৪/৫টি,
  7. কাজুবাদাম ৬/৭টি,
  8. লবণ সামান্য,
  9. ডানো ক্রিম ১ ফোঁটা।

প্রস্তুত প্রণালী :

  1. পোলাওয়ের চাল ধুয়ে ২ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন।
  2. এবার চালটা হাতে কচলিয়ে নিন।
  3. ভাঙা চালে দুধ ও পানি দিয়ে চুলায় বসান।
  4. ১০ মিনিট রান্না করুন।
  5. মাঝে মাঝে নাড়া দিন।
  6. চাল ফুটে গেলে চিনি ও কিসমিস দিন।
  7. কিছুটা কিসমিস ও বাদাম রেখে দিন ফিরনি ডেকোরেশন করার জন্য।
  8. ফিরনি পরিবেশন পাত্রে নিয়ে কিসমিস ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

দই বড়া

দই বড়া

উপকরণ :

  1. মাশকলাই ডাল,
  2. গাজর,
  3. টক দই,
  4. চিনি,
  5. মরিচ,
  6. তেঁতুল,
  7. পুদিনাপাতার চাটনি।

প্রস্তুত প্রণালী :

  1. মাসকলাই ডাল দু ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে।
  2. ভেজানো ডাল বেটে চিনি মেশাতে হবে।
  3. এরপর গাজর, কিসমিস, পরিমাণমতো লবণের সঙ্গে মিশিয়ে বাটা ডালের সঙ্গে ব্লেন্ড করে বড়ার মতো করে তেলে ভাজতে হবে।
  4. ভাজা বড়াগুলো পরিষ্কার খাওয়ার পানিতে খানিকণ ভিজিয়ে রাখতে হবে।
  5. নরম হওয়ার পর বড়াগুলো চিনি মেশানো টকদই ও তেঁতুলের চাটনির মধ্যে দিতে হবে।
  6. উপরে পুদিনাপাতার চাটনি দিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই বড়া।

আমের রাইতা

আমের রাইতা

যা যা লাগবে :

  1. আম টুকরা করে কাটা হাফ কেজি,
  2. টক দই ১ কাপ,
  3. পুদিনা পাতা ২ টেবিল চামচ,
  4. জিরা গুঁড়া
  5. ১ চা চামচ,
  6. শুকনা মরিচ গুঁড়া (তেলে ভাজে) ১ চা চামচ,
  7. বিট লবণ সামান্য,
  8. চিনি স্বাদ অনুযায়ী,
  9. লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী :

  1. দই খুব ভালোভাবে ফেটুন।
  2. সব উপাদান একসঙ্গে মিশান এবং ফ্রিজে রেখে দিন।
  3. কিছুক্ষণ পর ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করুন।

আমের সুফলে

আমের সুফলে

যা যা লাগবে :

  1. হুইপড ক্রিম ১ কাপ,
  2. দুধ ১ কাপ,
  3. জেনাটিন ১ টেবিল চামচ,
  4. কুসুম ৩টি,
  5. কর্নস্টার্চ ১ টেবিল চামচ,
  6. চিনি ৪ টেবিল চামচ,
  7. ডিমের সাদা অংশের সেরাং ৩টি।

প্রস্তুত প্রণালী :

  1. হালকা গরম পানিতে জেনাটিন ভিজিয়ে রাখুন।
  2. মাইক্রোওভেনে ১৫ মিনিট ডিমের কুসুম কর্নস্টার্চ, চিনি, দুধ একসঙ্গে বিট করুন।
  3. এরপর জেনাটিন মিলিয়ে নেড়ে ঠান্ডা করুন।
  4. ৩০ মিনিট সব উপাদান ফ্রিজে রেখে দিন।
  5. ডিমের সাদা অংশ সেরাং করে চিনি মিশান।
  6. কাস্টার্ড বের করে আমের মাড় ও হুইপড ক্রিম একসঙ্গে মিলিয়ে আবার কিছুক্ষণ ফ্রিজে রাখুন।
  7. এবার আমের মাড়ের সুফলে সাজিয়ে পরিবেশন করুন।

মিক্স ভাপা পিঠা

মিক্স ভাপা

যা যা লাগবে :

  1. চালের গুঁড়া ৫০০ গ্রাম,
  2. গুড় ১ কাপ,
  3. নারিকেল ১ কাপ,
  4. দুধের রিসা ১ কাপ।

তৈরির পদ্ধতি:

  1. চালের গুঁড়া পানি দিয়ে মেখে একটু ভেজা ভেজা করে নিন।
  2. ভাপা পিঠা বানানোর পদ্ধতিতে এবার প্রথমে চালের গুঁড়া তারপর গুড়,
  3. আবার চালের গুঁড়া তারপর নারকেল,
  4. ফের চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।
  5. এবার মাইক্রোওভেনে ৩ মিনিট স্টিম করুন।
  6. হয়ে গেলে নামিয়ে আনুন।

ভাজা পিঠা

ভাজা পিঠা

যা যা লাগবে :

  1. চালের গুঁড়া ১ কাপ,
  2. গুড় ১ কাপ,
  3. ঘি ১ টেবিল চামচ,
  4. তেল ভাজার জন্য।

তৈরির পদ্ধতি:

  1. মাইক্রোওভেনে গুড়ের সাথে আধা কাপ পানি দিয়ে চালের গুঁড়া সিদ্ধ করে নিন।
  2. হাতের মুঠোয় নিয়ে চালের গুঁড়ার মণ্ড তৈরি করে নিন।
  3. এবার গোল গোল করে তেলে ভেজে নিন।

ফুলন দলা

ফুলন দলা

যা যা লাগবে :

  1. চালের গুঁড়া ৩ কাপ,
  2. চিনি ১ কাপ,
  3. ক্ষিরসা ১ কাপ,
  4. তেল আধা লিটার।

তৈরির পদ্ধতিঃ

  1. মাইক্রোওভেনে দুধ ঘন করে নিন।
  2. চিনি দুধের সঙ্গে মিলিয়ে ঘন ১ কাপ করে নিন।
  3. চালের গুঁড়া দুধ দিয়ে চেলে নিন।
  4. এবার বিভিন্ন সাইজ করে কেটে ডুবো তেলে ভেজে নিন।
  5. ক্ষিরসা নিয়ে তার মাঝে পিঠা ভিজিয়ে পরিবেশন করুন।

গোলাব জাম

গোলাব জাম 

উপকরণ :

  1. মাওয়া ৫০০ গ্রাম, বেকিং পাউডার এক চিমটি,
  2. ছানা ২০০ গ্রাম,
  3. ময়দা ১০০ গ্রাম,
  4. এলাচ পাউডার ১ চা চামচ,
  5. লবণ পরিমাণমতো,
  6. এক চিমটি খাবার সোডা,
  7. ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা,
  8. ভাজার জন্য সাদা তেল পরিমাণমতো,
  9. সিরার জন্য ৫০০ গ্রাম,
  10. চিনি ৩ কেজি,
  11. ঘন দুধ ১ কাপ,
  12. রোজ এসেন্স ৫ ফোঁটা।

প্রণালী :

  1. প্রথমে ৪ লিটার পানিতে সিরার উপকরণ দিয়ে জ্বাল দিন।
  2. কমে সাড়ে তিন লিটারের মতো হলে নামিয়ে রাখুন।
  3. সামান্য পানি দিয়ে বাকি সব উপকরণ মেখে ১৫ মিনিট রেখে দিন।
  4. এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে দুই হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বড় মার্বেলের আকারে বল তৈরি করুন।
  5. কড়াইতে মাখন গলিয়ে তাতে সাদা তেল গরম করুন।
  6. ঢিমে আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে কড়া বাদামি করে ভাজুন।
  7. তেল থেকে উঠিয়ে সিরায় ফেলুন। ঘন্টাতিনেক রেখে দিন।
  8. সার্ভিং ডিশে গোলাপের পাপড়ি সাজিয়ে তাতে গোলাব জামুন দিয়ে পরিবেশন করুন।

ছানার পায়েস

ছানার পায়েস 

যা যা লাগবে :

  1. ছানা (১ কাপ),
  2. চিনি (আধা কাপ),
  3. ঘন দুধ (দেড় কাপ),
  4. কিসমিস (১ টেবিল চামচ),
  5. এলাচ গুঁড়া (সামান্য),
  6. পেস্তা বাদাম কুচি (১ টেবিল চামচ),
  7. গোলাপ পানি (১ টেবিল চামচ)।

যেভাবে বানাবেন :

  1. ছানার পানি ভালো করে ঝরিয়ে নিয়ে‚ ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে নিতে হবে।
  2. এবার চিনি আধা কাপ পানি দিয়ে চুলায় দিয়ে গলিয়ে নিতে হবে।
  3. তারপর ছানা দিয়ে কম আঁচে ৮-১০ মিনিট ফুটিয়ে দুধ ঢেলে দিতে হবে।
  4. কিছুক্ষণ পর কিসমিস, এলাচ গুঁড়া, গোলাপ পানি দিয়ে কিছু সময় রেখে নামাতে হবে।
  5. সার্ভিং ডিশে ঢেলে পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

ক্ষীরের পাটিসাপটা

ক্ষীরের পাটিসাপটা 

যা যা লাগবে :

  1. গরুর দুধ ৩ লিটার,
  2. চিনি ৯ টেবিল চামচ,
  3. চালের গুঁড়ো ২ টেবিল চামচ,
  4. এলাচ গুঁড়ো সামান্য।

যেভাবে বানাবেন :

  1. দুধ চুলাতে ফুটাতে হবে।
  2. ভালোভাবে ফুটে উঠলে আধা কাপ দুধ তুলে রেখে অল্প অল্প করে চিনি দিয়ে জ্বাল দিতে হবে।
  3. ঘন হয়ে আসলে আধা কাপ দুধ দিতে হবে।
  4. ঘন ঘন নাড়তে হবে।
  5. একটু নরম থাকতে হবে।
  6. ঠাণ্ডা না হওয়া পর্যন্ত মাঝে মধ্যে নাড়তে হবে আর ঢেকে রাখতে হবে।

গোলার জন্য যা যা লাগবে :

  1. পোলাওর চাল বা আতপ চালের গুঁড়ো ৬ কাপ,
  2. ময়দা ২ কাপ,
  3. গুড় বা চিনি ৩ পোয়া।

যেভাবে বানাবেন :

  1. গুড় ভেঙে ২ কাপ পানি দিয়ে জ্বাল দিতে হবে। চালের গুঁড়ো, ময়দা, গুড়, সামান্য লবণ দিয়ে গোলা করতে হবে।
  2. গোলা এমন আন্দাজ করে করতে হবে যেন খুব ঘন না হয়ে যায় বা খুব পাতলা না হয়।
  3. ননস্টিক বা অ্যালুমিনিয়াম বা স্টিলের ফ্রাইপ্যানে গরম করে সামান্য তেল লাগিয়ে আধা কাপ গোলা ফ্রাইপ্যানে দিয়ে ফ্রাইপ্যানে ঘুরিয়ে গোলা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে।
  4. ১ মিনিট পর ঢাকনা উঠিয়ে পিঠার উপরের দিকে শুকিয়ে গেলে এবং পিঠার তলা প্যান থেকে আলাদা হয়ে আসলে ২ টেবিল চামচ ক্ষীর একপাশে রেখে পিঠা মুড়িয়ে দিতে হবে।
  5. চামচ দিয়ে পিঠা চ্যাপটা করে দিতে হবে।
  6. এইভাবে বাকি পিঠা করতে হবে।

দুধ চিতই

দুধ চিতই

যা লাগবে:

  1. আতপ চালের গুড়া তিন কাপ,
  2. খেজুরের গুড় ১ কেজি,
  3. দুধ ২ লিটার,
  4. পানি ১ লিটার,
  5. পরিমান মতো লবন,
  6. এলাচ ৪/৫ টুকরা।

যেভাবে বানাবেন:

  1. পাত্রে পানি ও গুড় জাল দিন। দুধ মিশিয়ে আরও ৩০ মিনিট আগুনে রাখুন।
  2. এবার পরিমানমতো পানি চালের গুড়া ও সামান্য লবন মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন।
  3. পিঠা গুলো তৈরি করবার জন্য মাটির খোলা বা লোহার কড়াই ব্যবহার করুন।
  4. কড়াইটি তেল দিয়ে মুছে মুছে চালের গুড়োর গোলা ঢেলে গোল গোল পিঠা তৈরি করে নিন।
  5. এবার আগের তৈরি করা গুড়ের সিরায় পিঠাগুলো দিয়ে একবার বলক এলেই চামচ দিয়ে সাবধানে নেড়ে দিন।
  6. চুলা থেকে নামিয়ে সারা রাত এভাবেই ভিজিয়ে রেখে পরদিন সকালে পরিবেশন করুন।

ফালুদা

ফালুদা

উপকরণ :

  1. চায়না ঘ্রাস ৫০ গ্রাম,
  2. সেদ্ধ করা নুডুলস ৫০ গ্রাম,
  3. ঘন দুধ ৫০ মিলি,
  4. যেকোনো ফলের রস ৫০ গ্রাম,
  5. পেস্তাবাদাম,
  6. কিসমিস কুচি পরিমাণমতো,
  7. চিনি ১০০ গ্রাম।

প্রণালী :

  1. প্রথমে ঘন দুধের মধ্যে চায়না ঘ্রাস সেদ্ধ করে নিতে হবে চিনি দিয়ে।
  2. তারপর সেদ্ধ করা নুডুলস, ফলের রস একসাথে মিশিয়ে দিতে হবে।
  3. তারপর একটি গ্লাসে ঢেলে পেস্তাবাদাম, কিসমিস কুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন যেকোনো দিন বিকেলের নাস্তায়।

আদা

আদা 

ইংরেজী নামঃ Ginger

Ginger is the common name for the monocotyledonous perennial plant Zingiber officinale. The term is also used to describe the edible part of the plant which is commonly used as a spice in cooking throughout the world. Often erroneously referred to as “ginger root”, the edible section is actually the horizontal subterranean stem or rhizome of the plant. The ginger plant has a long history of cultivation known to originate in China and then spread to India, Southeast Asia, West Africa, and the Caribbean. [WikiPedia]

ব্যবহারঃ মাংসের কোরমা, কারি, সিঙ্গারা

এলাচ

Cardamom

ইংরেজী নামঃ Cardamom

ব্যবহারঃ কোরমা, কালিয়া, রেজালা, হালুয়া

কালজিরা

ইংরেজী নামঃ Nigella

ব্যবহারঃ নিমকপারা, নিমকি, সিঙ্গারা

গোলমরিচ

ইংরেজী নামঃ Black Pepper

ব্যবহারঃ চপ, কারি, স্যুপ, ঝোল