ইওগার্ড ম্যাঙ্গো পাঞ্চ
উপকরণঃ
- পাকা আমের গাদ ১ কাপ,
- মিষ্টি দই ১ কাপ,
- আমের টুকরা ১ কাপ,
- লবণ সামান্য,
- বাদাম কুচি ১ টেবিল চামচ (প্রয়োজন হলে সামান্য চিনি দিতে পারে),
- বরফ ১ কাপ।
প্রস্তুত প্রণালী :
- দই সামান্য লবণ দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন।
- এবার আম কুচি, বাদাম কুচি ও বরফ টুকরা দিয়ে পরিবেশন করতে হবে।
তরমুজের স্কুপ জুস
উপকরণঃ
- তরমুজ টুকরা ২ কাপ,
- তরমুজের স্কুপ ১ কাপ,
- চিনি ৪ টেবিল চামচ,
- পানি ৪ কাপ।
প্রণালীঃ
- তরমুজের টুকরা পানি ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
- এবার তরমুজ থেকে স্কুপার দিয়ে গোল গোল করে স্কুপ উঠান।
- ব্লেন্ড করা জুস গ্লাসে ভরে তার মধ্যে স্কুপ দিয়ে উপরে বরফ কুচি রেখে পরিবেশন করুন।
সাদা দইয়ের মধু লাচ্ছি
উপকরণঃ
- সাদা টক দই ২কাপ,
- পানি ২কাপ,
- মধু ২টেবিল চামচ,
- লেবুর রস ২টেবিল চামচ,
- বিট লবন আধা চা চামচ,
- লবন পরিমানমতো।
প্রণালীঃ
- সবগুলো উপকরন একসঙ্গে ব্লেন্ডারে বিট করে নিন।
- বরফ কুচি ও লেবুর পাতলা চাক দিয়ে পরিবেশন করুন।
গ্রিন ম্যাঙ্গো উইথ আইস
উপকরণঃ
- আম কুচি ২ কাপ,
- ঠান্ডা পানি ২ কাপ,
- ম্যাঙ্গো এসেন্স ৪ফোটা,
- চিনি ৪টেবিল চামচ,
- লবন আধা চা চামচ,
- পুদিনা পাতা ডাল সহ ১টি।
প্রণালীঃ
- সবগুলো উপকরন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
- বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
তেঁতুলের সরবত
উপকরণঃ
- পাকা তেতুল এক কাপের চারভাগের এক ভাগ,
- ঠান্ডা পানি ৩ কাপ,
- আখের গুড় ১ কাপ।
প্রণালীঃ
- আধা কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে মোটা চারনিতে ছেনে নিন।
- দেড় কাপ পানিতে গুড় গুলে মিহি কাপড় দিয়ে ছাকুন।
- গুড় ও তেঁতুল এক সঙ্গে মেশান।
- বাকি পানি দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।
কাঁচা আমের জলরব
উপকরণঃ
- বড় কাঁচা আম ১টা,
- চিনির সিরা ৩ টেবিল চামচ,
- লেবু পাতা কুচি কয়েকটা,
- লেবুর রস ১ টেবিল চামচ,
- আনারসের রস আধা কাপ,
- লবণ, বরফ কুচি, ঠাণ্ডা পানি পরিমাণমতো,
- শুকনো মরিচ ভাজা ১টা।
প্রণালীঃ
- কাঁচা আম হালকা আঁচে আগুনে পুড়িয়ে নিন অথবা সেদ্ধ করেও নিতে পারেন।
- এবার আমের খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে আম চটকে নিন।
- ২ গ্লাস ঠাণ্ডা পানি দিন।
- লেবুপাতা, লবণ, মরিচ, চিনির সিরা, লেবুর রহস, আনারসের রস মিশিয়ে নিন ভালো করে।
- ছাকনিতে ঢেলে ছেকে নিন।
- বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।
বাঙ্গির সরবত
উপকরণঃ
- বাঙ্গির রস ১ কাপ,
- চিনি ১ টেবিল চামচ,
- লেবুর রস ১ চা চামচ,
- বরফ কিউব পরিমাণমতো,
- লবণ এক চিমটি।
প্রণালীঃ
- বাঙ্গি কুচি কুচি টুকরো করুন।
- বড় বাটিতে বাঙ্গির সঙ্গে চিনি মিশিয়ে রেখে দিন বেশ কিছুণ।
- লেবুর রস ও বরফ মিশিয়ে রাখুন আরও কিছুক্ষণ।
- বাঙ্গি থেকে পানি বের হয়ে শরবত হবে।
- এটা ছেকে ঢেলে নিন গ্লাসে।
- লবণ মেশান।
- বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
আনারস লেমোনেড
উপকরণঃ
- আনারসের রস ১ কাপ,
- ঠাণ্ডা পানি ১ কাপ,
- চিনি ২ চা চামচ,
- কাঁচামরিচ ১টা কুচি করা,
- লেবুর রস ১ চা চামচ।
প্রণালীঃ
- আনারসের রস করুন।
- এখন চিনি মিশিয়ে আধা ঘণ্টা রাখুন।
- এরপর পানি, লেবুর রস মেশান ও মোটা চালুনিতে ছেঁকে রস বের করুন।
- পরিবেশনের আগে ফ্রিজে রাখুন।
- ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
ভাত
মাছ
ডাল
ডিম
মাংস
বিদেশী
স্যুপ
পানীয়
শাক সবজি ফল
টক ঝাল মিষ্টি
বেকিং