উপকরণঃ
হ্যাম কিছুটা। হ্যাম না খেলে মুরগী দিয়েও করতে পারেন।
আনারস
কাসুন্দি অথবা মাস্টার্ড - সামান্য
আখরোট কুচোনো
পাউরুটি
প্রণালীঃ
হ্যামের জায়গায় মুরগী হলে আগে নুন দিয়ে সিদ্ধ করে খুব ছোট ছোট করে টুকরো করবেন।
এতে সামান্য কাসুনি্দ অথবা মাস্টার্ড মিশিয়ে নিন। আনারস খুব সরু করে কুচিয়ে নিন।
এতে আখরোট কুচোনো মিশিয়ে নিন।
এবারে হ্যাম অথবা মাংসের সঙ্গে ভাল করে আনারস ও আখরোট মিশিয়ে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো
Tags: আনারস, স্যান্ডউইচ
মন্তব্য করুন