হাড়ি কাবাব - [ মাংস, যেকোন মাংস ]

হাড়ি কাবাব 

উপকরণ

  1. মাংস ১ কেজি,
  2. জিরা ১ চা চামচ,
  3. দই বা সিরকা ৩ টেবিল চামচ,
  4. গোলমরিচ ৮টি,
  5. পেঁয়াজ স্লাইস ১ কাপ,
  6. জায়ফল আধা চা চামচ,
  7. লবঙ্গ ২টি,
  8. জয়ত্রী চা চামচের ৮ ভাগের ১ ভাগ,
  9. দারুচিনি ২ সেমি ৩ টুকরা,
  10. আদা বাটা ২ চা চামচ,
  11. এলাচ ৪টি,
  12. রসুন বাটা ১ চা চামচ,
  13. তেজপাতা ১টি,
  14. মরিচ গুঁড়া ২ চা চামচ,
  15. ধনে ১ টেবিল চামচ,
  16. তেল কাপের ৪ ভাগের ৩ ভাগ,
  17. লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালী

  1. মাংস স্লাইস করে কেটে শিল পাটায় ছেঁচে নিন।
  2. মাংসে দই, আদা, রসুন ও লবণ দিয়ে খুব ভালো করে মাখান। ঢেকে রাখুন।
  3. আধা কাপ তেলে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে তুলুন।
  4. তেল আবার চুলায় দিয়ে লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা, ধনে, জিরা, গোলমরিচ, জায়ফল ও জয়ত্রী সামান্য ভাজুন।
  5. ভাজা মসলা এবং পেঁয়াজ বেটে নিন।
  6. হাড়িতে বাকি তেল দিন।
  7. মাংস ও দুই কাপ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন।
  8. মাংস সিদ্ধ হয়ে পানি শুকালে ভাজা বাটা মসলা দিয়ে নেড়ে দমে রাখুন।
  9. তেলের উপর উঠলে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.