শুকনো আলু-ক্যাপসিকাম - [ ভাজি, শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. ক্যাপসিকাম - ১ টা বড়
  2. আলু - ২ টা (মাঝারী)
  3. কাচা মরিচ - ২ টা (ফালি করে কাটা)
  4. আদা - ১ ইঞ্চি কিউব পরিমাণ কুচানো (প্রায় ১ চা চামচ)
  5. রসুন কুচি - ১/২ চা চামচ
  6. পেয়াজ কুচি - ১ টেবিল চামচ
  7. জিরা দানা - ১/২ চা চামচ
  8. ধনে গুড়া - ১/২ চা চামচ
  9. মরিচ গুড়া - ১/৪ চা চামচ
  10. লাল মরিচ -২ টা (মাঝখানে টুকরা করা)
  11. হলুদ গুড়া - ১/৪ চা চামচ (পছন্দমতো, বেশী হ্লুদ হলে দেখতে ভাল লাগবে না)
  12. তেল - ১/২ কাপ (বা পরিমানমতো)
  13. ধনেপাতা কুচি - ১ টেবিল চামচ
  14. লবণ স্বাদমতো
  15. পানি পরিমাণমতো (খুব সামান্য)

প্রণালীঃ

  1. আলু কেটে নিন- লম্বায় ১ ইঞ্চি, চওড়ায় ১/৪ ইঞ্চি করে (শুকনো আলু- এই রেসিপি’র ছবিতে যেমন)। হালকা সিদ্ধ করুন লবণ দেয়া গরম পানিতে।
  2. ক্যাপসিকামও লম্বা, সরু টুকরা করুন- অনেকটা আলুর মতো করে।
  3. পাত্রে তেল গরম করে এক এক করে প্রথমে জিরার দানা, তারপর- পেয়াজ কুচি, লাল মরিচ, আদা, রসুন দিন।
  4. ক্যাপসিকাম দিয়ে দিন, সেই সাথে হলুদ, মরিচ ও ধনে গুড়া দিন। ভাল করে নাড়ুন।
  5. ১/২ মিনিট রান্নার পরে সিদ্ধ কাটা আলু দিয়ে দিন। নেড়ে দিন। ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন অল্প আঁচে।
  6. রান্না হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিন। নেড়ে আলুর সাথে ভাল করে মেশান, সামান্য পানি ছিটিয়ে দিন যাতে আলুর টুকরা গুলো একটু ভেজা মনে হয়।
  7. লবণ দিয়ে আরো ৫-৬ মিনিট অল্প আঁচে রান্না করুন।
  8. আলুতো আগেই সিদ্ধ করা ছিল, তাই খুব কম সময়ে রান্না হবে, এজন্যেই আঁচ কমিয়ে রাখা। আর এতেই ক্যাপসিকাম রান্না হয়ে যাবে, খেয়াল রাখবেন যাতে আলু ভেঙ্গে না যায় আর হাড়ির তলায় লেগে না যায়।
  9. আলু হয়ে এলে নামিয়ে গরম গরম রুটি বা চাপাতির সাথে পরিবেশন করুন। ভাতের সাথেও খারাপ লাগবে না।

উত্সঃ ভুলু’স রেসিপি।

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.