শজনে-পুঁটির রসা - [ মাছ, শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. শজনে ডাঁটা ১০০ গ্রাম,
  2. কাঁচা টমেটো দুটি (টুকরা),
  3. পুঁটি মাছ ২৫০ গ্রাম,
  4. পেঁয়াজ মোটা করে কাটা দুটি (মাঝারি আকারের),
  5. কাঁচা মরিচ চার-পাঁচটি,
  6. রসুন বাটা এক চা-চামচ,
  7. জিরা বাটা আধা চা-চামচ,
  8. হলুদ গুঁড়া আধা চা-চামচ,
  9. লবণ স্বাদ অনুসারে,
  10. সরষের তেল তিন টেবিল চামচ।

প্রণালীঃ

  1. শজনে ছোট ছোট করে এবং টমেটো লম্বা ছোট করে কেটে নিতে হবে।
  2. পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব একসঙ্গে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে, যেন নরম হয়ে যায়।
  3. এরপর এক কাপ পানি দিয়ে চুলায় বসাতে হবে।
  4. সেদ্ধ হয়ে এলে অল্প আঁচে কিছুক্ষণ রেখে রসা-রসা অবস্থায় নামিয়ে নিতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮

Related Bangla Recipe

Tags: , , , ,

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.