শজনের সিরাজি - [ নিরামিষ, শাক সবজি ফল ]

উপকরণঃ

  1. শজনে ডাঁটা ২৫০ গ্রাম,
  2. নারিকেলের ঘন দুধ এক কাপ,
  3. আদা বাটা আধা চা-চামচ,
  4. রসুন বাটা আধা চা-চামচ,
  5. লেবুর রস চার টেবিল চামচ,
  6. শুকনা মরিচ বাটা এক চা-চামচ,
  7. জিরা বাটা আধা চা-চামচ,
  8. হলুদ গুঁড়া আধা চা-চামচ,
  9. পেঁয়াজ কুচি চারটি,
  10. চিনি স্বাদ অনুসারে,
  11. টমেটো একটি (কাটা),
  12. এলাচ একটি,
  13. দারুচিনি দুই টুকরা,
  14. গোলমরিচ তিন-চারটি,
  15. তেল চার টেবিল চামচ,
  16. লবণ স্বাদ অনুসারে।

প্রণালীঃ

  1. শজনের ডাঁটা খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিতে হবে।
  2. এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মসলাসহ নারিকেলের দুধ দিয়ে কষাতে হবে।
  3. টমেটো দিয়ে কষিয়ে ডাঁটা দিতে হবে।
  4. ডাঁটা কষিয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে।
  5. সেদ্ধ হয়ে এলে লেবুর রস ও চিনি দিয়ে কিছুক্ষণ দমে রেখে মাখা-মাখা করে নামিয়ে নিতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০০৮

Related Bangla Recipe

Tags: , , , , , , , , ,

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.