লাউ দিয়ে মুগ ডাল - [ ডাল, মুগ ]
উপকরণঃ
- লাউ মিহি করে কুচোনো - ৫০০ গ্রাম
- মুগ ডাল - ২ টেবিল চামচ
- কাঁচালঙ্কা - ৩/৪ টে
- নুন, মিষ্টি - স্বাদ অনুযায়ী
- জিরের গুঁড়ো - ১ চা চামচ লাল
- শুকনো লঙ্কা - ২ টো ধনেপাতা
- কুচোনো - ১ টেবিল চামচ
- ময়দা - ১ চা চামচ
- দুধ - ২ টেবিল চামচ
- কালো জিরে, মেথি, মৌরি মিলে - ১/৪ চা চামচ
- তেল - ১ টেবিল চামচ
প্রণালীঃ
- মুগ ডাল খোলায় হালকা ভেজে নিন।
- ২ কাপ মতন জল আঁচে বসান।
- ফুটতে শুরু করলে ভাজা ডাল ও নুন দিন।
- আধ সিদ্ধ হলে কুচোনো লাউ আর জিরের গুঁড়ো দিন।
- কাঁচালঙ্কা, চিনি দিন।
- লাউ সিদ্ধ হয়ে জল শুকিয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন।
- এবার তেল চড়ান। গরম হলে শুকনো লঙ্কা দুটো সামান্য চিড়ে নিয়ে তেলে দিন।
- তেজপাতা, কালোজিরে, মেথি, মৌরি দিন।
- সুগন্ধ বেরোলে ডাল-লাউ যেটা সিদ্ধ করে রেখেছেন সেটা ঢেলে দিন।
- ময়দা দুধে গুলে ডালে মিশিয়ে দিন ভাল করে। এবারে আঁচ থেকে নামিয়ে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিন।
শ্রেণীবিভাগঃ ডাল, মুগ |
|
|
108 Views

Loading ...
মন্তব্য করুন