লাউ ও গাজরের পায়েস - [ মিষ্টিজাত ]

উপকরণঃ লাউ মিহি ঝুরি (গ্রেট) করা ২ কাপ, গাজর মিহি ঝুরি করা ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, দুধ ২ লিটার, কনডেন্সড দুধ ১ কৌটা, এলাচ গুঁড়ো আধা চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, পেস্তা, বাদাম, কিসমিস সাজানোর জন্য।

প্রণালীঃ লাউ ও গাজর বলক ওঠা পানিতে আধা সেদ্ধ করে কাপড়ে চিপে শুকিয়ে নিতে হবে। ঘিয়ে লাউ ও গাজর ভুনে নিতে হবে। ২ লিটার দুধ ঘন করে নিয়ে লাউ, গাজর ও নারকেল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো দিয়ে নামাতে হবে। পেস্তা, বাদাম, কিসমিস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, মার্চ ১১, ২০০৮

Related Bangla Recipe

Tags: , , , ,

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.