রূপচাঁদা মাছে টমেটো - [ মাছ, রূপচাঁদা ]
উপকরণঃ
- রূপচাঁদা - দেড় কিলো
- পেঁয়াজ - ২টো
- টমেটো বড় - ১টা
- লঙ্কা বাটা - দেড় চা চামচ
- আদা বাটা - ১ চা চামচ
- কাজু বাদাম - ১০/১৫ টা
- কিসমিস - ২০/২৫টা নুন,
- চিনি - স্বাদমতো
- সাদা তেল - ২ টেবিল চামচ
- ছোট এলাচ - ৩/৪ টে
- লবন - ২/৩ টে
- দারুচিনি - ২/৩ টুকরো
প্রণালীঃ
- মাছ টুকরো করে কেটে নিন।
- কাজুবাদাম, কিসমিস বেটে নিন।
- আদা বাটা, লঙ্কা, কাজু, কিসমিস বাটা, নুন, চিনি একসাথে দিয়ে মাছটা মেখে রাখুন।
- পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিন।
- তেল গরম হলে গরম মশলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন।
- সামান্য রঙ ধরলে টমেটো কুচি দিন।
- টমেটো নরম হলে মশলা মাখানো মাছ দিন।
- ১/২ কাপ জল দিন।
- মাছ সিদ্ধ হলে ধনে পাতা কুচি কয়েকটি কিসমিস ছড়িয়ে নামান।
- মাখা মাখা হবে।
Related Bangla Recipe
Tags: রূপচাঁদা মাছ
শ্রেণীবিভাগঃ মাছ, রূপচাঁদা |
|
|
121 Views

Loading ...
মন্তব্য করুন