রূপচাঁদা ভিন্ন স্বাদে - [ মাছ, রূপচাঁদা ]
উপকরণঃ
- রূপচাঁদা মাছ - ১ কিলো
- নারকেলের দুধ বার করে নিন - ১ টা
- শুকনো লাল লঙ্কা - ৪টে
- কাঁচালঙ্কা - ৪টে
- ধনে, জিরে আস্ত - ১ চা চামচ
- জোয়ান - ১/৪ চা চামচ
- আদা - ১ ইঞ্চি
- রসুন - ৭/৮ কোয়া
- টমেটো - ২ টো
- পেঁয়াজ - ১ টা
- ভিনিগার - যা লাগবে
- নুন, চিনি - স্বাদমতো
- হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
প্রণালীঃ
- মাছ টুকরো করে নুন মেখে রাখুন।
- অন্য সমস্ত উপকরণ ভিনিগার দিয়ে বেটে নিন।
- বাটা মশলাটা দেড় কাপ জলে এলে ফোটান।
- ফুটতে আরম্ভ করলে নুন, হলুদ গুঁড়ো দিন।
- নারকেলের দুধ দিন, চিনি ও মাছ দিন। মাছ সিদ্ধ হলে নামান।
Related Bangla Recipe
Tags: রূপচাঁদা মাছ
শ্রেণীবিভাগঃ মাছ, রূপচাঁদা |
|
|
124 Views

Loading ...
মন্তব্য করুন