উপকরণঃ
- রূপচাঁদা মাছ — ৫০০ গ্রাম
- পেঁয়াজ — ২টি বাটা
- ভাজা জিরের গুঁড়ো — ১ চা চামচ
- গরম মশলা — ১ চা চামচ
- আদাবাটা — ৪ চা চামচ
- কাঁচালঙ্কা — ৪/৫টা
- ধনেপাতা কুচোনো — ২ বড় চামচ
- টমেটো — ১টি
- তেজপাতা — ১টি
- রসুন — ৪/৫ কোয়া
- নুন — আন্দজমতো
- তেল — ভাজবার মতন
প্রণালীঃ
- মাছ অল্প সিদ্ধ করে এমনভাবে কাঁটা বেছে নিন যাতে ভেঙে না যায়।
- সিদ্ধ করা মাছ অল্প ভেজে তুলে নিন (যদি এভাবে করতে অসুবিধা হয় তাহলে মাছের মোটা করে ফিলে করে নিন)।
- তেলে তেজপাতা, থেঁতো করা রসুন, পেঁয়াজ বাটা ও কুচোনো টমেটো, আদা বাটা, কাঁচালঙ্কা, নুন, চিনি দিয়ে ঢিমে আঁচে ভালভাবে রান্না করুন।
- মাছ দিয়ে আরও ৩/৪ মিনিট রান্না করুন। সামান্য জল দিয়ে দু মিনিট ফোটান।
- ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা দিয়ে নামান।
শ্রেণীবিভাগঃ মাছ, রূপচাঁদা |
|
|
119 Views

Loading ...
মন্তব্য করুন