রুই মৌলি - [ মাছ, রুই ]

উপকরণঃ

  1. বড় রুই মাছ - ৫০০ গ্রাম
  2. নারকেলের দুধ - ১ কাপ
  3. কাঁচা লংকা - ২/৩ টে
  4. ছোট এলাচ - ৩/৪ টে
  5. লবন - ৩/ ৪ টে
  6. দারুচিনি - ১ ইঞ্চি পরিমান
  7. তেজপাতা - ২ টো
  8. নুন - স্বাদ অনুযায়ী
  9. তেল - ২ চা চামচ
  10. বড় পেঁয়াজ - ১ টা বড় টুকরো করে কাটা

প্রণালীঃ

  1. মাছ টুকরো করে তাতে নুন মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিন।
  2. এবারে তেলে কাটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজুন।
  3. কিন্তু সেটা লাল হবে না।
  4. এবার তেলে তেজপাতা, আস্ত গরম মশলা দিন।
  5. সেই সাথে নারকেলের দুধ, মাছ, কাঁচা লংকা কুচি করে কেটে দিন।
  6. আর পরিমাণ মতো নুন দিন।
  7. ৪/৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।  
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.