রুই মাছে পেঁপে - [ মাছ, রুই ]

উপকরণঃ

  1. রুই মাছ ৫০০গ্রাম
  2. তেল - ৩/৪ চামচ
  3. ঘি - ২ চামচ
  4. কালো জিরে - ১ চামচ
  5. শুকনো লংকা ২/৩টে
  6. তেজপাতা ফোঁড়ন ১/২টা
  7. পেঁপে ৫০০গ্রাম
  8. পেঁয়াজ কুচি - ১/৪ কাপ
  9. কাচা লঙ্কা - ২/৩টা
  10. চিনি - স্বাদ অনুযায়ী
  11. নুন - স্বাদ অনুযায়ী
  12. কিসমিস - ৫/৬ দানা
  13. হলুদ গুঁড়ো — ১/৪ চা চামচ

প্রণালীঃ

  1. নুন-হলুদ মাখিয়ে মাছ ভেজে তুলুন।
  2. পেঁপে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন।
  3. মাছ ভাজা তেলেই ঘি দিন, কালো জিরে, শুকনো লংকা, তেজপাতা ফোঁড়ন দিন।
  4. পেঁয়াজ কুচি দিন। সোনালি রং ধরলে পেঁপে দিন, নুন, মিষ্টি, হলুদ, কাঁচা লংকা দিয়ে আঁচ কমিয়ে কষুন।
  5. কষা হয়ে এলে মাছ দিন, কিসমিস দিন, সামান্য জল দিন।
  6. ঢাকা দিয়ে মিনিট ৩/৪ রান্না করুন।
  7. আরও একটু ঘি দিয়ে নামান।
  8. মাখা মাখা হবে।

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.