রুই মাছের ভাঙা চচ্চড়ি - [ মাছ, রুই ]

উপকরণঃ

  1. রুই মাছ ২৫০ গ্রাম,
  2. পিঁয়াজ কুচি ২ কাপ,
  3. কাঁচামরিচ কুচি ৬টি মরিচ,
  4. হলুদ ১ চা চামচ,
  5. মরিচ গুঁড়া ১ চা চামচ,
  6. লবণ আন্দাজমতো,
  7. সরিষার তেল আধা কাপ,
  8. ধনে বাটা ১ চা চামচ,
  9. লেবুর খোসা কুচি আধা চা চামচ।

প্রণালীঃ

  1. মাছ ধুয়ে হলুদ মরিচ, ধনে ও লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে।
  2. তেলে মাছ ভেজে লাল হলে পিঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ এবং আধা কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
  3. কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে মাছগুলো ভাঙা ভাঙা করে দিতে হবে।
  4. পানি শুকিয়ে গেলে লেবুর খোসা কুচি দিয়ে ভাজা ভাজা করে মাছ ভাঙা চচ্চড়ি নামাতে হবে।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.