রুই মাছের ঝোল - [ মাছ, রুই ]

উপকরণঃ

  1. ১ কেজি রুই মাছ,
  2. বেরেস্তার জন্য ৩টি বড়
  3. পেঁয়াজ কুচি,
  4. ১ টেবিল চামচ রসুন বাটা,
  5. ২ টেবিল চামচ আদা বাটা,
  6. ১ টেবিল চামচ মরিচ বাটা,
  7. ১ টেবিল চামচ ধনে বাটা,
  8. আধ চা চামচ হলুদ বাটা,
  9. ১ লেবেল টেবিল চামচ গরম মসলা বাটা,
  10. ৪০ গ্রাম বাদাম কুচি করে কাটা এবং বাটা,
  11. আধ লেবেল চামচ গোলমরিচ,
  12. ২টি লেমন জুস,
  13. ৩০০ গ্রাম ইয়োগার্ট,
  14. জাফরান,
  15. লবণ পরিমাণমতো,
  16. পানি,
  17. ঘি এবং
  18. তেল।

ডেকোরেশনের জন্যঃ

  1. ৬টি কাঁচা মরিচ,
  2. ২ টেবিল চামচ তাজা ধনিয়া পাতা কুচি,
  3. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচির বেরেস্তা,
  4. ২টি সিদ্ধ ডিম।

প্রণালীঃ 

  1. প্রথমেই হলুদ গুঁড়া এবং লেমন জুস দিয়ে মাছ ভেজে নিতে হবে।
  2. এরপর হলুদ, ধনে পাতাকুচি, গরম মসলা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, ইয়োগার্ট আধা কাপ পানিতে ফুটিয়ে নিতে হবে ৫ থেকে ৮ মিনিট।
  3. এরপর মাছ এর মধ্যে ছেড়ে নিয়ে মৃদু আঁচে রাখতে হবে।
  4. ১০ থেকে ১২ মিনিট। এর সাথে জাফরান মেশাতে হবে।
  5. হয়ে গেলে প্লেটে সাজিয়ে এর উপর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, ডিম সিদ্ধ কেটে সাজাতে হবে।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.