রাবিউলি - [ গরু, মাংস ]

রাবিউলি
 
উপকরন

মিট সসঃ

  1. গরুর মাংস আধা কেজি,
  2. ক্রাশ টমেটো ১ কৌটা,
  3. রসুন কিমা ১ টেবিল চামচ,
  4. পিয়াজ কিমা ১ টা,
  5. গাজর আধা পিস,
  6. লবণ, চিনি,
  7. টেস্টিং সল্ট ও হোয়াইট পেপার পরিমাণমতো,
  8. মাস্টার্ড পেস্ট ও ওয়েস্টার সস ১ টেবিল চামচ,
  9. তেল ১০০ গ্রাম।

রাবিউলিঃ

  1. লাজানিয়া পাতি ২ গজ,
  2. পালং শাক : ১০০ গ্রাম,
  3. কটেড চিজ : ৫০ গ্রাম।
  4. মিট সস : ৮ টেবিল চামচ।

পাস্তা সিট

  1. ময়দা ২ কাপ,
  2. ডিম ২টা,
  3. পানি পরিমাণমতো।

প্রণালী

  1. একটা প্যানে তেল দিয়ে গরম হলে রসুন, পিঁয়াজ, গাজর তেলে ভেজে নিন।
  2. ভাজি বাদামি রঙ হলে তাতে মাংস কিমা দিয়ে ভালোভাবে রান্না করে নিন।
  3. পানি শুকিয়ে গেলে ক্রাশ টমেটো ঢেলে দিয়ে লবণ, চিনি, হোয়াইট পেপার, টেস্টিং সল্ট, মাস্টার্ড পেস্ট, ওয়েস্টার সস ও পানি ১ লিটার দিয়ে ভালো করে রান্না করে নিন। তৈরী হয়ে যাবে মিট সস।
  4. ডিম, পানি, ময়দা দিয়ে একসাথে রুটির খামিরের মতো তৈরী করে নিন।
  5. তারপর সেই খামির মেশিনে দিয়ে পাস্তা সিট তৈরী করে নিন।
  6. লাজানিয়া পাতিটি ২ গজ পরিমাণ বানিয়ে নিন।
  7. পালংশাক, কিমা, কটেজ চিজ একসাথে মেখে লবণপানিতে সেদ্ধ করুন ১০-১২ মিনিট।
  8. টমোটো বা মিট সস দিয়ে গরম গরম পরিবশেন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.