রসুন-লঙ্কায় গলদা চিংড়ি - [ চিংড়ি, মাছ ]

উপকরণঃ

  1. গলদা চিংড়ি - ৪ টে
  2. আদা কুচি - দেড় চা চামচ
  3. রসুন কুচি - ২ চা চামচ
  4. শুকনো লঙ্কা বাটা - দেড় চা চামচ (বাটতে না পারলে লঙ্কার গুঁড়ো জলে এলে পেস্ট বানিয়ে নিন)
  5. টমেটো সস - ৪ চা চামচ
  6. সয়া সস - ১ চামচ
  7. পেঁয়াজ - ২ টো কুচোনো
  8. কর্নফ্লাওয়ার - ১/২ চা চামচ

গোলা তৈরি করার জন্যঃ

  1. ময়দা - ১/২ কাপ
  2. কর্নফ্লাওয়ার - ৪ টেবিল চামচ
  3. নুন - স্বাদমতো
  4. লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
  5. ভাজার জন্য তেল - পরিমাণমতো

প্রণালীঃ

  1. চিংড়ি মাছের মাথা ও লেজের অংশ রেখে বাকি অংশ থেকে খোসা ছাড়িয়ে পিঠের দিকটা একটু চিরে কালো সুতোর মতো জিনিসটা বের করে ফেলুন।
  2. মাথার সামনের দিকে থাকা করাতের মতো জিনিসটা ফেলে দিয়ে ভাল করে ধুয়ে নিন।
  3. এবারে একটা আলাদা পাত্রে গোলা তৈরি করে নিন।
  4. চিংড়িগুলির মাথা ও লেজের অংশটা ভাল করে ধরে শুধু ছাড়ানো অংশটা সাবধানে গোলায় ডুবিয়ে তেলে বাদামি করে ভেজে তুলুন।
  5. এবারে সামান্য তেলে আদা, রসুন, লঙ্কা বাটা, টমেটো সস, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন।
  6. নুন দিন স্বাদমতো।
  7. ঘন হয়ে এলে ভাজা চিংড়িগুলি দিন।
  8. গরম গরম পরিবেশন করুন।

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.