মোতি কাবাব - [ গরু, মাংস ]

মোতি কাবাব

 উপকরন:

  1. গরুর মাংসের মিহি কিমা ৫০০গ্রাম,
  2. ব্রেড ক্রাম আধা কাপ,
  3. আদা বাটা আধা চা চামচ,
  4. রসুন বাটা আধা চা চামচ,
  5. গোলমরিচ গুড়া ১ চা চামচ,
  6. গরম মসলা গুড়া ১ চা চামচ,
  7. পনির গুড়া সিকি কাপ,
  8. লবন পরিমান মতো,
  9. স্বাদ লবন সিকি চা চামচ,
  10. টমেটো সস ২ টেবিল চামচ,
  11. ডিম ১টা তেল ভাজার জন্য।

প্রণালী:

  1. মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।
  2. যেনো পানি না থাকে।
  3. এবার মিহি কিমা করতে হবে।
  4. তেল ডিম বাদে সমস্ত উপকরন একসঙ্গে মাখিয়ে ছোট ছোট বল তৈরি করে টুথপিকে গেথে ডিমে ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে।
  5. মতি কাবাব চায়ের টেবিলে সস বা চাটনির সাথে পরিবেশন করা যায়। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.