মোগলাই ডাল - [ ডাল, মুগ ]
উপকরণঃ
- মুগডাল - ১ কাপ
- কাঁচালঙ্কা - ৪/৫ টা
- লবন - ৩/৪ টে
- এলাচ - ৪/৫ টা
- দারচিনি - ৩/৪ টুকরো নুন,
- মিষ্টি - আন্দাজমতো
- আদা বাটা - ১ চা চামচ
- ঘি - ১ চা চামচ
- সাদা তেল - ১ টেবিল চামচ
- তেজপাতা - ২ টো
- কিসমিস - ২৫ গ্রাম
প্রণালীঃ
- মুগডাল খোলায় হালকা করে ভেজে নিন।
- তেল, ঘি একসঙ্গে আঁচে বসান। গরম হলে আঁচ থেকে নামিয়ে লবন, এলাচ, দারচিনি, তেজপাতা, ডাল দিন।
- ভালো করে নেড়েচেড়ে নিন।
- আদা বাটা, কাঁচালঙ্কা, নুন, মিষ্টি দিন।
- জল দিন আন্দাজমতো যাতে ডাল সিদ্ধ হয়ে যায়।
- ডাল ফুটে উঠলে কিসমিস দিন।
- ডাল ঘন হয়ে এলে নামিয়ে নিন।
শ্রেণীবিভাগঃ ডাল, মুগ |
|
|
106 Views

Loading ...
মন্তব্য করুন