মুরগি, মাংস, সবজির স্যালাড - [ শাক সবজি ফল, স্যালাড ]

উপকরণঃ

  1. হাড়ছাড়া মুরগির মাংস - ১০০ গ্রাম
  2. হাড়ছাড়া পাঁঠার মাংস - ২০০ গ্রাম
  3. শশা - ২ টো
  4. সিমলা লঙ্কা - ২ টো
  5. পেঁয়াজকলির সবুজ অংশ কুচোনো - ২ টেবিল চামচ
  6. অলিভ অয়েল - ২ বড় চামচ
  7. লেবুর রস - ১ টা
  8. পেঁয়াজ - ১ টা
  9. টোম্যাটো - ২ টো
  10. নুন - স্বাদ অনুযায়ী
  11. গোলমরিচ গুঁড়ো - দেড় চামচ

প্রণালীঃ

  1. পাঁঠার মাংস এবং মুরগির মাংস দুটোই আলাদা করে সিদ্ধ করে টুকরো করে নিন।
  2. পেঁয়াজ সরু লম্বা করে টুকরো করুন।
  3. একটি পাত্রে অলিভ অয়েল, নুন, গোলমরিচ, লেবুর রস ভাল করে মিশিয়ে নিন।
  4. সিদ্ধ মাংসের টুকরোর মধ্যে সবজিগুলো মিশিয়ে তার মধ্যে অলিভ অয়েলের মিশ্রণটা ঢেলে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  5. ওপরে পেঁয়াজকলির সবুজ কুচোনো পাতা ছড়িয়ে দিন।
  6. স্যালাড তৈরি।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.