উপকরণঃ
- সিদ্ধ করা মুরগি - ২৫০ গ্রাম
- মেয়নিস - ৪ টেবল চামচ
- লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
- নুন, গোলমরিচ স্বাদ অনুযায়ী
- Worcester Sauce - ১/২ চা চামচ
- লেটুস পাতার শুধু মাঝখানের অংশটুকু
- কলা - ১টা (না দিলেও চলবে)
- কুচোনো পার্সলে অথবা সেলেরি পাতা - ১ বড় চামচ
প্রণালীঃ
- লেটুস আর কলা ছাড়া সব কিছু ভাল করে মেশান।
- যে পাত্রে পরিবেশন করবেন লেটুস পাতা সাজিয়ে দিন।
- যদি কলা দিতে চান তবে পাতলা চাকা চাকা করে কেটে মুরগিতে দিন।
- এরপর পুরোটা লেটুস পাতার ওপরে সাজিয়ে দিন।
শ্রেণীবিভাগঃ শাক সবজি ফল, স্যালাড |
|
|
60 Views

Loading ...
মন্তব্য করুন