মুরগির গোশত রান্না - [ মাংস, মুরগি ]

  1. উপকরণ
  2. মাঝারি আকারের মুরগি ১টা,
  3. আদা বাটা ১ চা চামচ,
  4. রসুন বাটা ১ চা চামচ,
  5. গ্রেটেড পেঁয়াজ-১ কাপ,
  6. হলুদগুঁড়া আধা চা চামচ,
  7. মরিচগুঁড়া ১ চা চামচ বা পরিমাণমতো,
  8. টমেটো সস ৩ টে· চামচ,
  9. টক দই ৪ টে· চামচ,
  10. তেল-৫ টে· চামচ,
  11. তেজপাতা-২টা,
  12. দারচিনি-৪ টুকরা,
  13. এলাচ-২টা,
  14. লবঙ্গ-৪টা,
  15. গরম মসলার গুঁড়া-আধা চা চামচ,
  16. লবণ-পরিমাণমতো,
  17. আস্ত কাঁচা মরিচ-৫/৬টা।

প্রণালী

  1. মুরগির মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে দই দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে।
  2. তেল গরম করে গরম মসলার ফোড়ন দিয়ে আদা ও রসুন, হলুদ, মরিচ দিয়ে ভুনে পেঁয়াজ ও মুরগির মাংস দিয়ে কষাতে হবে।
  3. মাংসের পানি শুকিয়ে গেলে লবণ, টমেটো সস দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিতে হবে।
  4. মাংসের ঝোল কমে গেলে গরম মসলার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০২, ২০০৫

1 Votes | Average: 4 out of 51 Votes | Average: 4 out of 51 Votes | Average: 4 out of 51 Votes | Average: 4 out of 51 Votes | Average: 4 out of 5 (1 votes, average: 4 out of 5)
Loading ... Loading ...

১টি মন্তব্য

  1. Comments 1. সাইদুর রহমান চৌধুরী at 11:24 am on May 13th, 2008

    রেসিপিটি ট্রাই করেছি, খুবই মজাদার চিকেন হয়েছে। টর্টিলা (এক ধরনের রুটি) দিয়ে উপভোগ করেছি। ধন্যবাদ।

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.