মিষ্টি টক চিংড়ি - [ চিংড়ি, মাছ ]
উপকরণঃ
- চিংড়ি মাঝারি সাইজের - ১৪/১৫ টা
- পেঁয়াজকলি কুচোনো - ১০/১২ টা
- রসুন কুচোনো - ১টা আনারস
- ছোটো টুকরো করা - ১ কাপ
- টমেটো টুকরো করা - ১ প্লেট
- শসা ছোটো টুকরো করা - ১ টা
- টমেটো সস - ৩ টেবিল চামচ
- Worcestirshire সস - ১ টেবিল চামচ
- চিকেন স্টক - ১/২ কাপ
- পেঁয়াজ - ১ টা কুচোনো
- সাদা তেল - ৪ টেবিল চামচ
- নুন - স্বাদ অনুযায়ী
- লেবুর রস - ১ টা
প্রণালীঃ
- তেল গরম হলে এতে রসুন কুচি সোনালি করে ভাজুন।
- টুকরো করা আনারস, টমেটো, শসা, লেবুর রস, দুইরকম সস দিন।
- ২/৩ মিনিট ভাজুন।
- চিকেন স্টক দিন।
- ফুটে উঠলে চিংড়ি দিন।
- ১৫ মিনিট রান্না করুন।
- পেঁয়াজ কুচি ও পেঁয়াজকলি দিয়ে নামান।
Related Bangla Recipe
Tags: চিংড়ি মাছ
শ্রেণীবিভাগঃ চিংড়ি, মাছ |
|
|
100 Views

Loading ...
মন্তব্য করুন