মিক্সড মার্বেল কেক - [ কেক, বেকিং ]

উপকরণঃ

  1. মাখন — ১৫০ গ্রাম, 
  2. ২০০ গ্রাম ক্যাস্টর চিনি, 
  3. ভ্যানিলা - ১ চা-চামচ,  
  4. ডিম - ২টো, 
  5. সেল্ফ রেইসিং ফ্লাওয়ার চালা — ২২৫ গ্রাম,
  6. নুন — ১ চিমটে, 
  7. দুধ - ৪ টেবল  চামচ, 
  8. লাল রং — ১/২ চা-চামচ, 
  9. কোকো পাউডার — ২ টেবল চামচ (একটু জলে গলানো) 

প্রণালীঃ

  1. মাখন ও চিনি ক্রিমে দিয়ে ফেটিয়ে নিন।
  2. তারপর ভ্যানিলার সঙ্গে ডিম দিয়ে ফেটিয়ে নিন।
  3. ময়দা  ও নুন দুধ দিয়ে মিশিয়ে নিন। মাখনকে তিন ভাগ করে নিন।
  4. একটিতে লাল রং দিন, দি্বতীয়টিতে  কোকো মিশ্রণ ও তৃতীয়টি এমনি রাখুন।
  5. মিশ্রণগুলি পরিবর্তন করে করে একটি ওয়েল গ্রিসড ৭ ইঞ্চি  কেক টিনে রেখে কেটে মিশ্রণটাকে ছুরি দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিন।
  6. ওভেনে বসিয়ে গরম করুন যতক্ষণ  না ছুরি সহজে ঢুকে যায় (১৮০ ডিগ্রি সেনি্টগ্রেড/৩৫০ ডিগ্রি ফারেনহাইট)।
1 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 5 (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.