মিক্সড ভেজিটেবল উইথ প্রন স্যুপ - [ সবজি স্যুপ, স্যুপ ]

উপকরণঃ

  1. পছন্দমতো সবজি কুচি ২ কাপ (ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, মুলা, শালগম, টমেটো, মিষ্টিকুমড়া, লাউ)
  2. চিকেন কিউব ৪টি
  3. পানি ২ লিটার
  4. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  5. লবণ পরিমাণমতো
  6. চিংড়ি কুচি আধা কাপ
  7. সয়াবিন তেল ২ টে. চামচ
  8. কাঁচামরিচ ২টি
  9. ফিশ সস ১ টে. চামচ
  10. সয়াসস ১ টে. চামচ
  11. কর্নফ্লাওয়ার ৪ টে. চামচ।

প্রণালীঃ

  1. তেল গরম করে চিংড়ি ও সবজি ভেজে ফিশ সস দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে।
  2. ফুটে উঠলে চিকেন কিউব দিতে হবে।
  3. কর্নফ্লাওয়ার বাদে বাকি সব উপকরণ দিতে হবে।
  4. ১ কাপ স্টক ঠান্ডা করে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জানুয়ারী ৩০, ২০০৭

1 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 5 (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.