মালাবারকারী - [ খাসি, মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. মুরগি অথবা মাটন - ৫০০ গ্রাম
  2. ধনে গুঁড়ো - ১ চা চামচ
  3. হলুদ গুঁড়ো - ১/২ চামচ
  4. জিরের গুঁড়ো - ১/২ চামচ
  5. সর্ষে বাটা - ১ চা চামচ
  6. পেঁয়াজ (কুচোনো) - ৪টি কাঁচা
  7. লঙ্কা (কুচোনো) - ৪টি
  8. রসুন (কুচোনো) - ৪ কোয়া
  9. আদা (কুচোনো) - ১/২ চা চামচ
  10. আলু - ২টি ভিনিগার - ৪ চা চামচ 
  11. নারকেল কোরা -১টি
  12. চালের গুঁড়ো - ১ চা চামচ
  13. সাদা তেল - ১ চা চামচ
  14. নুন - স্বাদ অনুযাযী

প্রণালীঃ

  1. ধনে, হলুদ, জিরের গুঁড়ো, সর্ষে বাটা - সব মিলিয়ে নিন।
  2. তিন কাপ গরম জলে নারকেল কোরা ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে নারকেলের দুধ বার করে নিন।
  3. আলু টুকরো করে রাখুন। তেল গরম হলে কুচোনো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাকি সব মশলা এবং মাংস এতে দিন।
  4. সাথে দিন এক কাপ নারকেলের দুধ।
  5. মাংস সিদ্ধ হয়ে এলে নারকেলের বাকি দুধ ও চালের গুঁড়ো একসাথে গুলে নিয়ে মাংসতে ঢেলে দিন।
  6. ভাল করে নাড়াচাড়া করে নামাবেন। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.