মালপো - [ টক ঝাল মিষ্টি, মিষ্টি ]

উপকরণঃ

  1. ময়দা - ১ কাপ
  2. দুধ - ১ কাপ
  3. চিনি - ১ কাপ
  4. ময়দায় ময়ান দেওয়ার জন্য তেল অথবা  ঘি - ১ বড় চামচ
  5. মালপো ভাজার জন্য তেল, যেটা একটু বেশি পরিমাণে লাগবে।   

প্রণালীঃ

  1. প্রথমে চিনিতে ১/৩ কাপ জল দিয়ে ফুটিয়ে ঘন করে রস তৈরি করে নিন।
  2. এবারে ময়দায়  ময়ান দিয়ে মেখে দুধ দিয়ে গোলা তৈরি করে নিন।
  3. তেল গরম হলে ছোটো গোল হাতায় গোলা নিয়ে গরম  তেলে দিয়ে মুচমুচে করে ভেজে তুলুন।
  4. এবারে একটা একটা করে রসে ডুবিয়ে তুলে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.