মাটন হান্ডি - [ খাসি, মাংস ]
উপকরণঃ
- খাসির মাংস - ১ কেজি
- পেঁয়াজ কুচি - ৩০০ গ্রাম
- আদা বাটা - ২ চা চামচ
- রসুন বাটা - ২ চা চামচ
- লঙ্কা গুঁড়ো - ২ চা চামচ
- হলুদ গুঁড়ো - ১ চা চামচ
- গরম মশলা - বড় ১ চামচ (থেঁতো করা)
- কাজু, কিসমিস বাটা - ১০০ গ্রাম
- ছানা - ১০০ গ্রাম
- টকদই - ১০০ গ্রাম
- সাদা তেল - ২০০ গ্রাম
- নুন - স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- তেল গরম হলে গরম মশলা ফোঁড়ন দিন।
- কুচোনো পেঁয়াজ বাদামি করে ভেজে সমস্ত মশলা, ছানা, দই, কাজু, কিসমিস দিয়ে ৪/৫ মিনিট ভাজুন।
- এবার মাংস দিয়ে ঢিমে আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
- আন্দাজমতো নুন দিন।
- নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Related Bangla Recipe
Tags: খাসির মাংস
শ্রেণীবিভাগঃ খাসি, মাংস |
|
|
102 Views

Loading ...
মন্তব্য করুন