মাছ মশলা - [ মাছ, যেকোন মাছ ]

উপকরণঃ

  1. যেকোন মাছ (কাঁটা কম হলে ভাল হয়) - ৫০০ গ্রাম টুকরো করা
  2. টমেটো - ২ টো চার টুকরো করা
  3. ধনে পাতা - ২ আঁটি
  4. কাঁচালঙ্কা বাটা- ২ টি
  5. লাল লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ
  6. নুন - আন্দাজমতো
  7. তেল - ২ টেবিল চামচ
  8. জল - ১/২ কাপ

প্রণালীঃ

  1. মাছের টুকরোতে সামান্য নুন মাখিয়ে রাখুন।
  2. তেল গরম হলে তেলে টমেটো দিন।
  3. টমেটো নরম হয়ে গেলে মাছ দিন।
  4. ধনেপাতা, কাঁচালঙ্কা বাটা দিন।
  5. ভাল করে মিশিয়ে নিন। নুন, লঙ্কার গুঁড়ো দিন।
  6. পানি দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন।
  7. মাছ নরম হলে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.