মাছ পাকোড়ার ঝোল - [ মাছ, যেকোন মাছ ]

উপকরণঃ

  1. কাঁটা ছাড়া যে কোনও মাছ- ৫০০ গ্রাম
  2. মুগডাল - ১/২ কাপ
  3. রসুন - ৮/১০ কোয়া
  4. বাটা পেঁয়াজ - ১ টা বাটা
  5. লঙ্কা গুঁড়ো - ১/৪ চা চামচ
  6. গরমমশলা - ১/৪ চা চামচ
  7. নুন, মিষ্টি - স্বাদমতো
  8. তেল - পরিমাণমতো
  9. বেসন - ১ চা চামচ
  10. তেজপাতা - ২টো
  11. আদাবাটা - ১/৪ চা চামচ
  12. জোয়ান বাটা - ১ চা চামচ
  13. জিরে, লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ করে    

প্রণালীঃ

  1. মাছের ছাল, কাঁটা ভালো করে ছাড়িয়ে নিন।
  2. ডাল ২/৩ ঘন্টা ভিজিয়ে মিহি করে বেটে নিন।
  3. কাঁটা ছাড়ানো মাছটা সিদ্ধ করে সব মশলা মেখে ঘন্টা খানেক রেখে দিন।
  4. তেল গরম করে পাকোড়ার মতো মতো ভেজে তুলে রাখুন।
  5. কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তেজপাতা, বেসন, আদাবাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে জোয়ান বাটা দিন।
  6. সুগন্ধ বেরোলে জিরে, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ২/১ মিনিট কষে জল দিন।
  7. ফুটে উঠলে পাকোড়া দিয়ে ২/৪ মিনিট ফুটিয়ে নিন।
1 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 5 (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.