মাছ টোম্যাটোর ক্রোকে - [ মাছ, যেকোন মাছ ]
উপকরণঃ
- মাছ - ২৫০ গ্রাম কাঁটা ছাড়া,
- সিদ্ধ করা আলু - ২টো
- চটকানো পার্সলে পাতা,
- ধনে পাতা কুচি - প্রতিটা ২ টেবিল চামচ
- টোম্যাটো কেচাপ - ১ টেবিল চামচ
- ডিমের সাদা অংশ - ১ টা
- রুটির গুঁড়ো - ১ কাপ
- তেল - ভাজার জন্য
- নুন, গোলমরিচ - স্বাদমতো
প্রণালীঃ
- মাছ সিদ্ধ, আলু সিদ্ধ একসঙ্গে মাখুন।
- এতে টোম্যাটো কেচাপ, পার্সলে পাতা কুচি, নুন, মরিচ দিয়ে ভালো করে মেখে নিন।
- এবার এর থেকে লেচির মতো বানান।
- লেচিগুলির ধারের দিকটা মোটা থাকবে।
- ডিমের সাদাটা ফেটিয়ে নিন।
- এবারে ফেটানো ডিমের মধ্যে লেচিটা ডুবিয়ে রুটির গুঁড়ো মাখিয়ে সোনালি করে ভেজে তুলুন।
শ্রেণীবিভাগঃ মাছ, যেকোন মাছ |
|
|
51 Views

Loading ...
মন্তব্য করুন