উপকরণঃ
- রুই অথবা ভেটকি মাছ - ২০০ গ্রাম
- তেঁতুলের ঘন রস - ১ টেবিল চামচ
- সাদা সরষের গুঁড়ো - ২ চা চামচ
- দই - ১০০ গ্রাম
- নুন - আন্দাজমতো গুঁড়ো
- চিনি - দেড় টেবিল চামচ
- ঠাণ্ডা দুধ - ২ টেবিল চামচ
প্রণালীঃ
- মাছ ছোটো ছোটো টুকরো করুন।
- তেঁতুলের রসে ১/২ কাপ জল মিশিয়ে এই মিশ্রণে মাছের টুকরো সিদ্ধ করে নিন।
- দই কাপড়ের টুকরোয় বেঁধে খানিকক্ষণ ঝুলিয়ে রেখে দিন।
- জল ঝরে গেলে ঠাণ্ডা দুধের সাথে মসৃণ করে মিশিয়ে নিন।
- এবারে একটা পাত্রে দই, নুন, চিনি, সরষের গুঁড়ো সব একসাথে ভাল করে মিশিয়ে নিন।
- এবারে তেঁতুল জল থেকে মাছ তুলে দইয়ের মধ্যে ডুবিয়ে ঠাণ্ডা করে খেতে দিন।
- ইচ্ছে হলে ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিতে পারেন।
শ্রেণীবিভাগঃ ভেটকি, মাছ, রুই |
|
|
107 Views

Loading ...
মন্তব্য করুন