মাছের কোর্মা - [ মাছ, রুই ]
উপকরণঃ
- বড় রুই মাছের টুকরো - ৮/৯ টুকরো
- হলুদ - ১/২ চা চামচ
- নুন - আন্দাজমতো
- দই - ১০০ গ্রাম
- পেঁয়াজবাটা - ২ টো
- আদাবাটা - ১ চা চামচ
- কিসমিসবাটা - ২ চা চামচ
- জিরের গুঁড়ো - ১ চা চামচ
- সাদা তেল - ৪ টেবিল চামচ
- ক্রিম - ১০০ গ্রাম
- ঘি - ২/৩ চা চামচ
- গরমমশলা - ১ চা চামচ
- চিনি - ১ চা চামচ
- মৌরিবাটা - ১ টেবিল চামচ
- লাল লঙ্কার গুঁড়ো - ১ চা চামচ
প্রণালীঃ
- মাছ নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।
- ক্রিম, ঘি, গরমমশলা বাদে তেলে সব মশলা দিন।
- কষা হলে দই ভালো করে ফেটিয়ে কষা মশলায় দিন।
- কিছুক্ষণ বাদে তেলে ভাজা মাছগুলো দিন।
- ১ কাপ জল দিন।
- জল শুকিয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঘি, গরমমশলা, ক্রিম দিন।
- কোর্মা তৈরি।
শ্রেণীবিভাগঃ মাছ, রুই |
|
|
124 Views

Loading ...
মন্তব্য করুন