উপকরণঃ
- মুরগি অথবা পাঁঠার মাংস - ৫০০ গ্রাম
- টকদই - ২০০ গ্রাম
- মাঝারি সাইজের পেঁয়াজ বাটা - ৪টে
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- আস্ত দারচিনি - ৪/৫ টা
- ছোট এলাচ - ৫/৬ টা
- লবন - ৫/৬ টা
- তেজপাতা - ২/৩ টে
- নুন - আন্দাজমতো
- চিনি - ১ চা চামচ
- ঘি - ১০০ গ্রাম
প্রণালীঃ
- সমস্ত কিছু দিয়ে মাংস মেখে রাখুন ৫/৬ ঘন্টা।
- কড়াইতে ঘি দিন।
- ঘি গরম হওয়ার আগেই মাখা মাংসটা দিয়ে দিন।
- ঢাকা দিয়ে ঢিমে আঁচে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
- জল সাধারণত দরকার হয় না, যদি দরকার হয় তাহলে জল গরম করে দেবেন।
- জল শুকিয়ে ঘি বেরিয়ে এলে কোরমা তৈরি।
শ্রেণীবিভাগঃ পাঁঠা, মাংস, মুরগি |
|
|
102 Views

Loading ...
মন্তব্য করুন