মাংসের ভূনা পাইন্না কচু - [ গরু, মাংস ]

নোয়াখালী অঞ্চলের রান্না…

উপকরণঃ

  1. পাইন্না কচু ৫/৬ ইঞ্চি
  2. গরুর মাংস ১ কেজি
  3. রসুন বাটা ২ টেবিল চামচ
  4. আদা বাটা ১ টেবিল চামচ
  5. জিরা বাটা ২ চা চামচ
  6. ধনে গুড়ো ১ টেবিল চামচ
  7. গরম মশলা ২ চা চামচ
  8. গোল মরিচ গুড়ো আধা চা চামচ
  9. মরিচ গুড়ো ১ টেবিল চামচ
  10. হলুদ গুড়ো ১ চা চামচ
  11. পেয়াজ কুচি এক কাপ
  12. চিনি আধা চা চামচ
  13. ভাজা টালা জিরা আধা চা চামচ
  14. সয়াবিন তেল দেড় কাপ
  15. লবন পরিমানমত
  16. পানি পরিমানমত

প্রণালীঃ

  1. প্রথমে কচুর দুই পাশের অংশ (খোসা) বাদ দিয়ে মাঝখানের অংশ থেকে কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিন।
  2. গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  3. পাতিলে তেল গরম হলে পেয়াজ দিন, মিনিট খানেক নাড়ুন। এবার সব মশলা দিয়ে ২-৩ মিনিট ভাজতে হবে, তারপর মাংস দিয়ে কষাতে হবে।
  4. কিছুণ মাংস কষানো হলে পানি দিন, পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ করুন।
  5. মাংস আধা সিদ্ধ হলে কচু দিন।
  6. আবার পাতিল ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।
  7. এবার মাংস সিদ্ধ হয়ে ঝোল কমে ঘন (মাখা-মাখা) হয়ে এলে চিনি দিয়ে আরো কিছুন চুলায় রেখে নামাতে হবে।

পরিবেশন প্রক্রিয়াঃ

পরিবেশন পাত্রে নিয়ে ভাজা টালা জিরা গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন।

উত্সঃ ভুলু’স রেসিপি।

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.