উপকরণঃ
- মাংস - ৫০০ গ্রাম
- দই - ১/২ কাপ
- আদা বাটা - ১ বড় চামচ
- পেঁয়াজ বাটা - ৪ বড় চামচ
- রসুন বাটা - ৬/৭ কোয়া
- কাঁচালঙ্কা কুচি - ২/৩টি
- গরম মশলা - ১ চা চামচ
- তেজপাতা - ২/৩টি
- তেল বা ঘি - ১/২ কাপ
- বড় পেঁয়াজ - ১টি কুচানো
- নুন, মিষ্টি - আন্দাজমতো
পোলাও-এর জন্য যা যা লাগবেঃ
- বাসমতি চাল - ২-১/২ কাপ
- দারুচিনি গুঁড়ো - ১/২ চা চামচ
- ছোট এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ
- লবঙ্গ গুঁড়ো - ১/৪ চা চামচ
- তেজপাতা - ৩/৪টি
- নুন, চিনি - আন্দাজমতো
- কাজুবাদাম - ২৫ গ্রাম
- কিসমিস - ২৫ গ্রাম
- জাফরান সামান্য
প্রণালীঃ
- মাংসতে সব মশলা সাজিয়ে রাখুন।
- কাজুবাদাম, কিসমিস, পেঁয়াজ কুচো হালকা করে ভেজে তুলে রাখুন।
- এবারে প্রেসার কুকারে ঘি বা তেল গরম করে মাংস রান্না করে নিন।
- পানি একেবারে শুকিয়ে গেলে নামান।
- চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- ঘি অথবা তেল গরম হলে তেজপাতা, আস্ত গরম মশলা ফোঁড়ন দিন।
- চাল দিন, নাড়াচাড়া করে আন্দাজমতন পানি দিনেবং আন্দাজমতো নুন চিনি দিন।
- চাল আধসেদ্ধ হলে মাংস দিন।
- ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে ঢিমা আঁচে রান্না করুন।
- চাল সেদ্ধ হয়ে ঝরঝরে হলে নামান।
- উপরে ভাজা পেঁয়াজ, কাজুবাদাম, কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ খাসি, পোলাউ, ভাত, মাংস |
|
|
206 Views

Loading ...
মন্তব্য করুন