মাংসের কিমা ছোলার ডাল - [ ছোলা, ডাল, মাংস, যেকোন মাংস ]

উপকরণঃ

  1. মাংসের কিমা - ২৫০ গ্রাম
  2. ছোলার ডাল - ৫০ গ্রাম
  3. মাঝারি সাইজের পেঁয়াজ - ২ টো বাটা
  4. রসুন বাটা - ৫/৬ কোয়া
  5. আদা বাটা - ১ চা চামচ
  6. নারকেল কোরা - ৪ টেবিল চামচ বাটা
  7. পোস্ত - ১ চা চামচ বাটা
  8. গরমমশলা - ১ চা চামচ
  9. ধনে - ১/২ চা চামচ
  10. জিরে - ১ চা চামচ
  11. শুকনো লঙ্কা - ২ টো খোলায় ভেজে গুঁড়ো করে নিন নুন
  12. চিনি - স্বাদমতো
  13. তেঁতুল গোলা - ২ টেবিল চামচ  

প্রণালীঃ

  1. কিমা আলাদা সিদ্ধ করে নিন।
  2. সিদ্ধ করা জলটা ফেলে দেবেন।
  3. এবারে ডাল এবং কিমা নুন দিয়ে একসাথে সিদ্ধ করুন।
  4. সিদ্ধ হয়ে গেলে তেল গরম করুন।
  5. তাতে তেজপাতা, পেঁয়াজবাটা দিন।
  6. সামান্য রঙ ধরলে রসুন ও আদা বাটা দিন।
  7. সামান্য নাড়াচাড়া করে আঁচ কমিয়ে নারকেল, পোস্ত বাটা দিন।
  8. ভাজা মশলার গুঁড়ো দিন।
  9. ডাল ও কিমা সিদ্ধটাও দিন।
  10. ভালো করে নাড়াচাড়া করে নিন যাতে সবটা মিশে যায়।
  11. স্বাদমতো চিনি ও তেঁতুল গোলা দিন।
  12. গরমমশলা দিয়ে আঁচ থেকে নামিয়ে ঢাকা দিয়ে রাখুন। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.