উপকরণঃ
- মাটন বা মুরগি - ৫০০ গ্রাম
- কুচানো পেঁয়াজ - ২টি
- লাল লঙ্কা - ৫/৬টি
- টমেটো সস - ২ টেবল চামচ
- ভাজা ধনে, জিরের গুঁড়ো - ২ টেবল চামচ
- কাজুবাদাম - ২ টেবল চামচ বাটা
- গরম মশলা - ১/২ চা চামচ
- আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা - ২ টেবল চামচ
- ভাতের জন্য চাল - ২ কাপ
- বিন - ১০০ গ্রাম ছোট ছোট টুকরো করা
- কড়াইশুঁটি - ২০০ গ্রাম
- নারকেলের দুধ - ১-১/২ কাপ
- নুন - স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- নুন পানিতে বিন, কড়াইশুঁটি আলাদা আলাদা সিদ্ধ করে নিন।
- চাল একটু শক্ত সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিন।
- এবারে এই আধসিদ্ধ চালে সিদ্ধ করা সবজি নারকেলের দুধ নুন দিয়ে রান্না করুন।
- ঝরঝরে ভাত হবে।
- আদা, রসুন, কাঁচালংকা বাটা, নুন দিয়ে মাংসটা মেখে নিয়ে গরম তেল হলে ভাল করে কষুন।
- পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়িয়ে নিন।
- দু টেবল চামচ তেল গরম করে মাংসর জন্যে বাটা মশলাটা কষুন।
- মাংস ভাজা পেঁয়াজের গুঁড়ো, টোমাটো সস, পানি দিন।
- মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে।
- পরিবেশনের সময় ভাত পরিবেশনের পাত্রে রেখে মাংস ভাতের ওপরে ঢেলে দিন।
Related Bangla Recipe
Tags: খাসির মাংস, ভাত, মুরগির মাংস
শ্রেণীবিভাগঃ খাসি, পোলাউ, ভাত, মাংস, মুরগি |
|
|
216 Views

Loading ...
মন্তব্য করুন