মলা মাছের চচ্চড়ি - [ মলা, মাছ ]

উপকরণ

  1. মলা মাছ ২০০ গ্রাম,
  2. পেঁয়াজ কুচি ১ কাপ,
  3. কাঁচা মরিচ ফালি ৪/৫টা,
  4. হলুদগুঁড়া আধা চা চামচ,
  5. লবণ পরিমাণমতো,
  6. তেল ৩ টে· চামচ,
  7. টমেটো কুচি ১টা,
  8. ধনেপাতা কুচি ২ টে· চামচ।

প্রণালী

  1.  মাছের মাথা কেটে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
  2. কড়াইয়ে তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, লবণ, টমেটো ও মাছ দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে।
  3. এবার মাখানো মাছে অল্প পানি দিয়ে চুলায় দিতে হবে। ভালো করে ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে অল্প জ্বালে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০২, ২০০৫

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.