মটর পনির - [ কলাই, ডাল ]

উপকরণঃ

  1. পনির - ২০০ গ্রাম
  2. ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো - প্রতিটা ১ চামচ করে
  3. ছাড়ানো  মটরশুঁটি - ১০০ গ্রাম
  4. নুন - আন্দাজমতো
  5. চিনি - ১/৪ চা চামচ
  6. ফোঁড়নের জন্য সাদা জিরে -  ১/৪ চা চামচ
  7. তেল - ১ টেবিল চামচ
  8. দুধ - ২ টেবিল চামচ
  9. গরম মশলা - ১/২ চা চামচ  

প্রণালীঃ

  1. কড়াইতে তেল দিন।
  2. তেল গরম হলে সাদা জিরে ফোঁড়ন দিন।
  3. ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো  সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিন।
  4. এটাও তেলে দিন।
  5. অল্প কষে নিয়ে জল দিন।
  6. এবার তাতে  ছাড়ানো মটরশুঁটিগুলো দিন।
  7. আন্দাজমতো নুন, মিষ্টি দিন।
  8. পনির টুকরো টুকরো করে কেটে নিয়ে  তরকারিতে ফেলে দিন।
  9. দুধ দিন।
  10. আন্দাজমতো ঝোল রেখে গরমমশলা দিয়ে নামিয়ে নিন। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.