মটর খোয়া - [ কলাই, ডাল ]

উপকরণঃ

  1. ছাড়ানো মটর — ১ কাপ
  2. জিরে — ১/২ চা চামচ
  3. কুচোনো টোমাটো — ২টি
  4. কিসমিস  — ২০/২৫টি
  5. লঙ্কা গুঁড়ো — ১/২ চা চামচ
  6. ধনে গুঁড়ো — ১/২ চা চামচ
  7. ধনেপাতা (কুচোনো)  — ১ চা চামচ
  8. দুধ — ১/২ কাপ
  9. কাঁচালঙ্কা — ২/৩টি   

প্রণালীঃ

  1. মটর সামান্য সিদ্ধ করুন।
  2. তেল গরম হলে জিরে ফোঁড়ন দিয়ে কাঁচালঙ্কা কুচি, লঙ্কা ও ধনে গুঁড়ো, টোমাটো এবং মটর দিয়ে ২/১ মিনিট নাড়াচাড়া করার পর দুধ, কিসমিস নুন দিন।
  3. দুধ  শুকিয়ে মাখা হলে ধনে পাতা দিন।
  4. মটর খোয়া তৈরি।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.