ভেটকি মাছ আর পুদিনা চাটনি - [ ভেটকি, মাছ ]
উপকরণঃ
- পুদিনা পাতা - ১ আঁটি
- ধনেপাতা - ১ আঁটি
- পেঁয়াজ - ১ টা
- কাঁচালঙ্কা - ২ টো
- লেবুর রস - ১ টা
- নুন, চিনি - স্বাদ অনুযায়ী
- ভেটকি মাছের ফিলে - ২৫০ গ্রাম
প্রণালীঃ
- নুন, চিনি, লেবুর রস বাদে অন্য সব বেটে নিন।
- নুন, চিনি, লেবুর রস মিশিয়ে চাটনি বানিয়ে নিন।
- ভেটকি ফিলে লেবুর রস, নুন মাখিয়ে অন্তত এক ঘন্টা ভিজতে দিন।
- পরে সিদ্ধ করে নিন।
- সিদ্ধ হলে ফিলেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে চাটনির সাথে মিশিয়ে পরিবেশন করুন।
Related Bangla Recipe
Tags: ভেটকি মাছ
শ্রেণীবিভাগঃ ভেটকি, মাছ |
|
|
203 Views

Loading ...
মন্তব্য করুন