ভেটকি পোস্ত - [ ভেটকি, মাছ ]
উপকরণঃ
- ভেটকি মাছ - ৫০০ গ্রাম
- সাদা তিল বাটা - ১ টেবিল চামচ
- পোস্ত বাটা - ২ টেবিল চামচ
- সরষের তেল - ৪ টেবিল চামচ
- নুন, মিষ্টি - আন্দাজমতো
- কাঁচালঙ্কা চেরা - ৪/৫ টা
- পেঁয়াজ - ১ টা কুচোনো
- আদা বাটা - ১/২ চা চামচ
- গরম জল - ১/৪ কাপ
- হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
প্রণালীঃ
- মাছে নুন, হলুদ মাখান।
- পোস্ত, তিল, আদা বাটা, নুন, মিষ্টি, ২ টেবিল তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে ১ ঘন্টা রাখুন।
- বাকি ২ টেবিল চামচ তেল কড়াইতে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন।
- স্বচ্ছ হয়ে এলে আঁচ কমিয়ে মাছ দিন।
- কাঁচালঙ্কা দিন।
- ফুটতে আরম্ভ করলে ঢাকা দিয়ে রান্না করুন।
- মাঝে মাঝে একটু নেড়ে দেবেন।
- মাছ সিদ্ধ হলে মাখা মাখা করে নামান।
শ্রেণীবিভাগঃ ভেটকি, মাছ |
|
|
100 Views

Loading ...
মন্তব্য করুন