ভাপে ইলিশ - [ ইলিশ, মাছ ]

উপকরণ ১ : 

  1. ১টি মাঝারি আকারের ইলিশ মাছ ১টি,
  2. সরষে বাটা ২ টেবিল চামচ,
  3. জিরা বাটা ১ চা চামচ,
  4. হলুদগুড়া ১ চা চামচ,
  5. মরিচগুড়া ১ চা চামচ,
  6. পিঁয়াজ বাটা ১ টেবিল চামচ,
  7. লবণ পরিমাণ মতো,
  8. পিঁয়াজ মোটা কুচি ১ কাপ,
  9. কাঁচা মরিচ ফালি ৫-৬টি,
  10. তেল পৌনে এক কাপ।

উপকরণ ২ : 

  1. টোস্টের গুড়া ১ কাপ,
  2. তেল ৩ টেবিল চামচ,
  3. টমেটোর সস সিকি কাপ,
  4. পনিরগুড়া ২ টেবিল চামচ।

প্রণালীঃ

  1. ১-এর সব উপকরণ দিয়ে মাছ মাখিয়ে ২ লিটার পানি দিতে হবে।
  2. হাঁড়ির মুখের ঢাকনা মাখানো ময়দা দিয়ে এঁটে দিয়ে মৃদু আঁচে ৬ ঘণ্টা রান্না করতে হবে।
  3. হাঁড়ি থেকে মাছ বেকিং ডিশে রাখতে হবে।
  4. টোস্টের গুড়া তেলে ভেজে নিতে হবে।
  5. মাছের গায়ে টমেটোর সস লাগিয়ে টোস্টের গুড়া ছিটিয়ে দিয়ে পনিরগুড়া ছিটিয়ে প্রি হিটেড ওভেনে ২০০০ সে· তাপে ২০ মিনিট রাখতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুলাই ১৭, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.