ভাজা মাছ সয়াসস সহ - [ মাছ, যেকোন মাছ ]

উপকরণঃ

  1. যেকোন মাছ ফিলে করা - ২৫০ গ্রাম
  2. নুন, গোলমরিচ - আন্দাজমতো
  3. লেবুর রস - ১ চা চামচ
  4. রসুনের রস - ১ চা চামচ
  5. সয়াসস - ১ টেবিল চামচ
  6. জমা মাখন - ২/৩ টুকরো
  7. পালং পাতা সাঁতলানো - ১৫/২০ টা চাল - ১/২ কাপ 

প্রণালীঃ

  1. মাছে নুন, মরিচ, লেবুর রস, রসুনের রস মাখিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখুন।
  2. ভাতটা রান্না করে একটা প্লেটের মাঝখানে রাখুন।
  3. সয়াসস ফুটিয়ে নামিয়ে নিয়ে তাতে জমা মাখনের টুকরো দিন।
  4. লেবুর রস দিন।
  5. মাছ গ্রিল করে নিন অথবা ভেজে নিন।
  6. ভাতের ওপরে মাছটা সাজিয়ে নিন।
  7. মাছের ওপরে সাঁতলানো পালং পাতা দিন।
  8. তার ওপরে মাখন দেওয়া সয়াসস ঢেলে দিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.