বোটি কাবাব - [ মাংস, যেকোন মাংস ]

উপাদান

  1. হাড় ছাড়া মাংস ১ কেজি,
  2. দই ১/২ কাপ,
  3. পেঁপে বাটা ১ টেবিল চামচ,
  4. গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ,
  5. লবঙ্গ ২টি, এলাচ ৪টি,
  6. দারচিনি ২ সেমি ৩ টুকরা,
  7. জায়ফল ১/২ চা চামচ,
  8. জয়ত্রী ১/৮ চা চামচ,
  9. মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ,
  10. জিরা গুঁড়া ২ চা চামচ,
  11. আদা বাটা ১ চা চামচ,
  12. রসুন বাটা ১/২ চা চামচ,
  13. পেঁয়াজ, হিমি কুচি ২ টেবিল চামচ,
  14. লবণ স্বাদ অনুযায়ী,
  15. চিনি ১ চা চামচ,
  16. তেল ১ চা চামচ,
  17. শিক ও কাঠকয়লা।

প্রস্তুত প্রণালী

  1. লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল ও জয়ত্রী সামান্য টেলে গুঁড়া করুন
  2. মাংসের পানি নিংড়ে ৩ সেমি চৌকো টুকরা করুন
  3. সব উপকরণ একসঙ্গে মেখে ১০-১২ ঘন্টা ঢেকে রাখুন
  4. শিকে মাংস গেঁথে কাঠকয়লার আগুনে ১৫-২৫ মিনিট ঝলসাতে থাকুন
  5. টমেটোর সালাদের সঙ্গে গরম কাবাব পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.