বেগুনে মাংস - [ মাংস, যেকোন মাংস ]

উপকরণঃ

  1. হাড়ছাড়া যেকোন মাংস - ৫০০ গ্রাম ছোটো ছোটো করে কাটা
  2. বড় বেগুন - ১ টা ডুমো ডুমো করে কাটা
  3. পেঁয়াজ - ১টা কুচোনো
  4. টমেটো পিউরি - ২ টেবিল চামচ
  5. গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
  6. দারচিনি গুঁড়ো - ১/২ চা চামচ
  7. জায়ফল গুঁড়ো - ১/৪ চা চামচ
  8. নুন - স্বাদমতো
  9. তেল - ৩ টেবিল চামচ  

প্রণালীঃ

  1. বেগুন নুন মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
  2. মাংসতে জায়ফল গুঁড়ো, নুন মেখে অন্তত আধঘন্টা রাখুন।
  3. তেল গরম হলে মাংস দিন।
  4. পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন।
  5. ভাজার সময় মাংস থেকে যে জল বেরোবে সেটা শুকিয়ে গেলে টমেটো পিউরি দিয়ে ২/৪ মিনিট রান্না করুন।
  6. আন্দাজমতো জল দিয়ে ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
  7. বেগুন ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে সামান্য তেলে সাঁতলে নিন।
  8. মাংস সিদ্ধ হয়ে গেলে বেগুন দিয়ে নাড়াচাড়া করে ঢিমে আঁচে মিনিট দশেক রান্না করে নামান।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.